নড়াইলে জেলা পরিষদের ৫০লাখ টাকার চেক বিতরণ
জেলায় ৩ উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে নড়াইল জেলা পরিষদের উদ্যোগে ৩৫টি প্রতিষ্ঠানের মধ্যে মোট ৪৯ লাখ ৮৫ হাজার ৯শ’টাকার চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে নড়াইল জেলা পরিষদ প্রশাসকের কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংশ্লিষ্টদের মধ্যে এসব চেক বিতরণ করা হয়।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক ও সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক।বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ^াস জাহাঙ্গীর আলম, নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আছাদুজ্জামানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টি.এম. রাহসিন কবির, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী কায়সার, কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: জিন্নাতুল ইসলাম।
নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ^াস জাহাঙ্গীর আলম বলেন, আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে চাই।সরকারি বরাদ্দকৃত অর্থ কোনভাবেই যেন অপব্যবহার না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।
নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক বলেন, বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে জেলা পরিষদের বরাদ্দকৃত টাকা যাতে যথাযথভাবে ব্যয় করা হয় সে বিষয়টি আমাদের নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে চেক তুলে দেন।
এমএসএম / এমএসএম
পাউরুটি কিনতে গিয়ে দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত পলাতক
শরণখোলায় খাবারের প্রলোভনে শিশুকে হাত-পা বেঁধে ধর্ষণচেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার
কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরির প্রলোভন; ওলামা দলের সাবেক নেতার বিরুদ্ধে
লাকসামে জামায়াতের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ