নেত্রকোণায় নতুন কুঁড়ি স্পোর্টসের,সমাপনী ও পুরস্কার বিতরণ
নেত্রকোণা জেলা পর্যায়ে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গত ১১ মে সোমবার বিকালে নেত্রকোণা আধুনিক স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়। খেলার শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (নেত্রকোণা সদর বারহাট্রা) আসনে মাননীয় সংসদ সদস্য ও নেত্রকোণা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক। এ সময় জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে,আরও উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা পরিষদের প্রশাসক নুরুজ্জামান এডভোকেট,নেত্রকোণা পৌর প্রশাসক ও জেলা কার্যালয়ের ডিডিএলজি মোঃ আরিফুল ইসলাম সরদার,নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুখময় সরকার,অতিরিক্ত জেলা প্রশাসক(মানব সম্পদ বিভাগ) মুনমুন জাহান,নেত্রকোণা সদর সার্কেল স্বজল কুমার সরকার,নেত্রকোণা জেলা ক্রীড়া অফিসার সেতু আক্তার,বিএনপি'র নেতৃবৃন্দসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় জেলার অতিথিরা জেলা পর্যায়ে স্পোর্টসে বালক পর্যায় নেত্রকোণা পৌরসভা চ্যাম্পিয়ন ও পূর্বধলা উপজেলা রানার্স আপ হয়েছেন। বালিকা পর্যায় ল নেত্রকোণা সদর উপজেলা চ্যাম্পিয়ন ও আটপাড়া উপজেলা রানার্স আপ হয়েছেন। বালক পর্যায়ে ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন আপন দুই ভাই তাওহীদ ও তামজিদ,টুর্নামেন্টে ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন তাওহীদ প্রাপ্ত সংখ্যা- ৬৮ রান ও ৫ উইকেট,বালিকা পর্যায় ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন তৃষা এবং টুর্নামেন্টে ম্যান অফ দা ম্যাচ হয়েছেন তৃষা,প্রাপ্ত সংখ্যা ৭২ রান ও ১৩ উইকেটসহ অন্যান্য খেলায় বিজয়ী প্রত্যেককে মেডেল,ক্রেষ্ট,সনদপত্র ও ট্রফি দেওয়া হয়। এছাড়াও অনুষ্ঠানের জেলার ক্রীড়া সংগঠক,শিক্ষক,অভিভাবকবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জাতীয় কর্মসূচি সঙ্গে সামঞ্জস্য রেখে আয়োজিত এই প্রতিযোগিতায় ক্রিকেট,ফুটবল,কাবাডি,ব্যাডমিন্টন,দাবা, সাঁতার,অ্যাথলেটিক্স ও মার্শাল আর্টসহ মোট আটটি ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied