ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

নীলক্ষেতে ৭ কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-৬-২০২১ দুপুর ১১:৫৯

হল ক্যাম্পাস খুলে সশরীরে পরীক্ষা নেওয়ার দাবিতে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্বিবিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৩ জুন) বেলা ১১টায় রাজধানীর নীলক্ষেত মোড়ের পুলিশ বক্সের সামনে জড়ো হয়ে আন্দোলন শুরু করেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি করেন, বন্ধের ১৪ মাস অতিক্রান্ত হলেও শিক্ষা কার্যক্রম নিয়ে শিক্ষা মন্ত্রণালয় বা কলেজ প্রশাসন থেকে কোনো রোডম্যাপ ঘোষণা করা হয়নি। বরং কোনো পরিকল্পনা ছাড়া একের পর এক তারিখ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয় থেকে এক প্রকার দায়িত্ব এড়িয়ে যাওয়া হয়েছে। অনলাইন ক্লাস চালু রাখা হয়েছে যেখানে আর্থিক সংকট ও নেটওয়ার্ক সমস্যার কারণে অধিকাংশ শিক্ষার্থী অংশ নিতে পারেনি। ফলে অনেক শিক্ষার্থীই শিক্ষা কার্যক্রম থেকে ঝরে পড়েছে। অথচ যেখানে অফিস-আদালত খোলা রাখা হয়েছে, সেখানে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ রাখাটা অযৌক্তিক।

শিক্ষার্থীরা আরো বলেন, একাডেমিক কাউন্সিলে আবাসিক হল বন্ধ রেখে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। অথচ এখানকার বেশিরভাগ শিক্ষার্থীই ঢাকার বাইরে থেকে এসে পড়াশোনা করেন এবং বিভিন্ন জায়গায় টিউশনি করে নিজের খরচ চালান আবার অনেক সময় পরিবারকেও আর্থিক সহযোগিতা করে তাদের টিকে থাকতে হয়। 

তারা বলেন, করোনাকালীনন এই সময় অনেকেই টিউশন হারিয়ে অনিশ্চিত জীবনযাপন করছেন।  এমন অবস্থায় পরীক্ষার জন্য ঢাকায় তার পক্ষে মেসে ওঠা অসম্ভব হয়ে দাঁড়াবে। অন্যদিকে প্রস্তুতির পর্যাপ্ত সময় না দিয়ে, হল ক্যাম্পাস খুলে না দিয়ে, যথাযথ রোডম্যাপ তৈরি না করে, পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হলে শিক্ষার্থীরা আরেক নতুন সংকটে পড়বে। প্রস্তুতির সময় না দিলে ফলাফল বিপর্যয় হবে।

জামান / জামান

পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন