ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি


ফাহিম, শেকৃবি photo ফাহিম, শেকৃবি
প্রকাশিত: ১৫-১০-২০২৬ দুপুর ১:২৬

কৃষি গবেষণার জন্য চরম জমি সংকট থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব গবেষণা মাঠে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনার প্রতিবাদে শ্রেণিকক্ষ ছেড়ে রাজপথে নেমেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। রাজধানীর আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় নির্মাণের উদ্যোগ বাতিলের দাবিতে বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন তাঁরা। মানববন্ধন শেষে আন্দোলনকারীরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি পেশ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্য মেলার মাঠটি ঐতিহাসিকভাবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সম্পত্তি। সাবেক স্বৈরশাসক এরশাদ সরকারের আমলে কৃষি গবেষণার ওই উন্মুক্ত মাঠটি অন্যায়ভাবে বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে অধিগ্রহণ করা হয়েছিল। পরবর্তী সময়ে বিভিন্ন গণতান্ত্রিক সরকারের আমলে মাঠটি ফিরে পাওয়ার জোরালো দাবি উঠলেও একটি আমলাতান্ত্রিক চক্র সরকারকে বিভ্রান্ত করে সেখানে সচিবালয় স্থানান্তরের নতুন চক্রান্ত শুরু করেছে।

বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ঢাকার মতো জনবহুল ও দূষিত নগরীর ফুসফুসখ্যাত উন্মুক্ত সবুজ মাঠে সচিবালয়ের মতো ভারী প্রশাসনিক অবকাঠামো নির্মাণ করা হলে তা রাজধানীর সামগ্রিক পরিবেশ ও প্রতিবেশের ওপর মারাত্মক বিপর্যয় ডেকে আনবে। একই সঙ্গে উচ্চতর প্রায়োগিক গবেষণার তীব্র জমি সংকটে থাকা শেকৃবির শিক্ষা ও গবেষণা কার্যক্রম স্থায়ীভাবে স্থবির হয়ে পড়বে।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, মাঠটি পুনরুদ্ধারের দাবিতে দীর্ঘদিন ধরে তাঁরা নিয়মতান্ত্রিক আবেদন ও কর্মসূচি চালিয়ে আসছেন। দাবি উপেক্ষা করে সেখানে সচিবালয় নির্মাণের পাঁয়তারা চালানোয় বাধ্য হয়েই তাঁরা রাস্তায় নেমেছেন। অবিলম্বে এ পরিকল্পনা প্রত্যাহার করে মাঠটি বিশ্ববিদ্যালয়ের অনুকূলে হস্তান্তর করা না হলে আগামীতে অনির্দিষ্টকালের ধর্মঘটসহ আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে গত ৫ ফেব্রুয়ারি মাঠটি ফিরে পাওয়ার দাবিতে ‘টেক ব্যাক শেকৃবি ল্যান্ড’ শীর্ষক যৌথ কর্মসূচি পালন করেছিলেন শেকৃবির শিক্ষক-শিক্ষার্থী ও সাবেক গ্র্যাজুয়েটরা। বক্তারা জোর দিয়ে বলেন, আধুনিক কৃষির চ্যালেঞ্জ মোকাবিলা ও নতুন উদ্ভাবনের স্বার্থে শিক্ষার্থীদের মাঠপর্যায়ের প্রায়োগিক গবেষণার সুযোগ নিশ্চিত করতে এ জমি বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর করার কোনো বিকল্প নেই।

এমএসএম / এমএসএম

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে