ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি


মাহিদুজ্জামান সিয়াম, গবি photo মাহিদুজ্জামান সিয়াম, গবি
প্রকাশিত: ১৪-১০-২০২৬ বিকাল ৫:১৫

গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) স্তন ক্যান্সার বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও স্ক্রিনিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) গবির আইকিউএসি সভাকক্ষে সেন্টার ফর মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ, কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু), হেলথ ক্লাব (জিবিএইচসি) ও বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন। স্তন ক্যান্সার শনাক্তে ম্যামোগ্রাফি, স্বাস্থ্যকর্মীর মাধ্যমে ক্লিনিক্যাল ব্রেস্ট পরীক্ষা এবং নিজে স্তন পরীক্ষা করার পদ্ধতি সম্পর্কে তিনি আলোচনা করেন। পাশাপাশি স্থূলতা নিয়ন্ত্রণ, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা এবং তামাকজাত দ্রব্য পরিহারের ওপর গুরুত্বারোপ করেন।

হাবিবুল্লাহ তালুকদার বলেন, ‘নারীদের ক্যান্সারের মধ্যে স্তন ক্যান্সার অন্যতম প্রধান। এ রোগের ঝুঁকি, লক্ষণ ও প্রতিরোধ সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপনে গুরুত্ব দিতে হবে। এটি কোনো অস্বাভাবিক চাকা, পিণ্ড বা শক্ত অংশ অনুভূত হলে কিংবা ত্বকে অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা গেলে চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার সমূহ সম্ভাবনা থাকে।’

প্রধান আলোচক আরও বলেন, ‘স্থুলতা স্তন ক্যান্সারের ঝুকি বাড়ায়,ফলে খাবারের ব্যাপারে সচেতন হতে হবে ফাস্টফুড, জাঙ্কফুড খাওয়া বন্ধ করতে হবে, তামাক জাতীয় দ্রব্য বর্জন করতে হবে, মদ্যপান বর্জন করতে হবে, রেডিয়েশন থেকে নিজের শরীর রক্ষা করতে হবে৷'

সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন বলেন, ‘স্তন ক্যান্সার বর্তমান সময়ে এক আশঙ্কাজনক স্বাস্থ্যঝুঁকি হিসেবে দেখা দিয়েছে। এই মরণব্যাধি থেকে রক্ষা পেতে লজ্জা ও সংকোচ ভেঙে খোলামেলা আলোচনা, পারিবারিক ইতিবৃত্ত বিবেচনা করে নিয়মিত স্ক্রিনিং এবং কমিউনিটি পর্যায়ে ব্যাপক জনসচেতনতা গড়ে তোলা অত্যন্ত জরুরি।’

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ