ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত


পাবিপ্রবি প্রতিনিধি photo পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৪-১০-২০২৬ দুপুর ১:২৭

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) লেকে কার্পজাতীয় ২০ কেজি মাছের পোনা অবমুক্ত করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দুই নেতা। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের লেকে এ কর্মসূচি পালন করেন শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক অলি উল্লাহ ও দপ্তর সম্পাদক ইনজামামুল হক।

বিশ্ববিদ্যালয়ের লেককে আরও প্রাণবন্ত করা, প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি এবং লেককেন্দ্রিক শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকেরা।

উদ্যোগের বিষয়ে ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ওলি উল্লাহ বলেন, 'বিশ্ববিদ্যালয়ের লেকটি আমাদের ক্যাম্পাসের সৌন্দর্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এখানে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে লেকের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য সমৃদ্ধ করার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য একটি প্রাণবন্ত পরিবেশ গড়ে তোলার চেষ্টা করেছি। ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখতে চাই।'

শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক ইনজামামুল হক বলেন, 'বিশ্ববিদ্যালয় শুধু পড়াশোনার জায়গা নয়, এটি আমাদের সবার সম্মিলিত দায়িত্বের জায়গা। রাজনীতি মানেই শুধু মিছিল মিটিং নয়। ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাসের পরিবেশ সুন্দর ও প্রাণবন্ত রাখতে আমরা নিজেদের জায়গা থেকে কাজ করতে চাই। লেকে মাছের পোনা অবমুক্ত করার এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বাড়বে বলে আশা করছি।'

এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন সকল পর্যায়ের নেতাকর্মী। 

এমএসএম / এমএসএম

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা