ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত


মাহিদুজ্জামান সিয়াম, গবি photo মাহিদুজ্জামান সিয়াম, গবি
প্রকাশিত: ১৪-১০-২০২৬ বিকাল ৫:১০

গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ২১ ও ২২তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের বরণ এবং ১২তম ব্যাচের বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) অনুষদের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণিল ফ্ল্যাশমবের ছন্দে অনুষ্ঠানের সূচনা হয়। 

পরে বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট চত্বরে অনুষদের অধিকর্তা অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম খানের সভাপতিত্বে নবীন শিক্ষার্থীদের বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন।

আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই নবীন শিক্ষার্থীরা তাদের বক্তব্যে অনুষদের প্রতি আশা-প্রত্যাশার কথা বলেন এবং বিদায়ী শিক্ষার্থীরা ভবিষ্যতে তাদের অর্জিত জ্ঞানকে দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়নে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে গবির মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান ও ছাত্র উপদেষ্টা সহকারী অধ্যাপক শাহ আলম বলেন, ‘আমাদের ল্যাব ব্যবহার করেই ভেটেরিনারি অনুষদের যাত্রা শুরু। এরপর থেকেই এগিয়ে চলেছে ভেটেরিনারি অনুষদ। ভেটেরিনারি অনুষদের একটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন আছে। তাদের প্রতি অনুরোধ থাকবে, ভবিষ্যতে সব শিক্ষার্থীর পথচলায় যেন তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।’

উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয় একটি আপন জায়গা, আবেগের জায়গা। বলা হয়, বিশ্ববিদ্যালয় একটি মুক্ত জায়গা, এখানে সবকিছু সহজলভ্য। তবে সব সময় ভালো দিকটি বেছে নেওয়া দরকার। নবীন শিক্ষার্থীদের বলবো তোমাদের যদি কোনো সমস্যা হয়, তাহলে শিক্ষক আছেন, বড় ভাইয়েরা আছেন। তাঁদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করে নেবে। তোমাদের পরিবারের মানুষ এখন তারাই। যা অর্জন করবে, যা শিখবে, তাই তোমাদের অর্জন।’

অনুষদের অধিকর্তা অধ্যাপক জহিরুল ইসলাম বলেন, ‘ভেটেরিনারি বিশ্ব চিকিৎসা ও স্বাস্থ্যে অবদান রেখে আসছে। বাংলাদেশের শিক্ষার্থীরাও এ ক্ষেত্রে অবদান রাখছেন। একসময় এমন পরিস্থিতি ছিল না। আমাদের পরিশ্রমের ফলে আমরা ভেটেরিনারি পেশাকে এ পর্যায়ে আনতে পেরেছি। আর আমাদের অনুষদে অনেক উন্নত মানের ল্যাব হয়েছে, ক্লাসরুমের পরিবর্তন হয়েছে, মাল্টিমিডিয়া ক্লাসরুম রয়েছে। আমাদের চাহিদার ৯০ শতাংশ পূরণ হয়েছে। বিশ্ববিদ্যালয় একটি জ্ঞানচর্চার জায়গা, গবেষণার জায়গা। গবেষণার জন্য আমাদের যা যা দরকার হয়, আমরা ব্যবস্থা করব।’ 

নবীন বরণ ও বিদায় সংবর্ধনা শেষে ভেটেরিনারি অনুষদের কেন্দ্রীয় ফুটবল দলের খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান করা হয় এবং সদ্য শেষ হওয়া আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতার ফাইনালের রানার্সআপ হয়ে অর্জিত ট্রফি হস্তান্তর করা হয়।  

অনুষ্ঠানে কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি ইয়াছিন আল মৃদুল দেওয়ান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অনুষদের শিক্ষার্থীদের নাচ, গান, আবৃত্তি, কৌতুক ইত্যাদি পরিবেশনার মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

এমএসএম / এমএসএম

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

দেশব্যাপী সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে র‍্যালি ও সমাবেশ

শেকৃবির ৯৮ ভেটেরিনারি শিক্ষার্থীর ইন্টার্নশিপ যাত্রা শুরু, যাতায়াত ভাতা চালুর সিদ্ধান্ত

গণ বিশ্ববিদ্যালয়ে জিবিসিডিসি'র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বিএনপি আয়োজিত জাতীয় প্রশিক্ষণ কর্মশালায় তৃতীয় স্থান অর্জন করলেন পাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম

ছিনতাইপ্রবণ এলাকা চেনাতে ডিআইইউ শিক্ষার্থীর ডিজিটাল ম্যাপ ‘সেফপাথ’

শেকৃবিসাসের উদ্যোগে শিক্ষানবিশ সাংবাদিক কর্মশালা

সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি

বারিতে গণ বিশ্ববিদ্যালয়ের কৃষি শিক্ষার্থীদের গবেষণামূলক মাঠ পরিদর্শন

গবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার: ‘সাধারণ শিক্ষার্থী’ নামে ছাত্রদল-শিবির-ফেডারেশনের প্রতিবাদ

আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে

নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড