নেটিজেনদের কটাক্ষের জবাবে যা বললেন সাবা আজাদ
বলিউড অভিনেতা হৃতিক রোশানের সঙ্গে সুজানের বিবাহ বিচ্ছেদের পর একটা লম্বা সময় নাকি ‘সিঙ্গেল’ ছিলেন হৃতিক। এরপর বছর তিনেক আগে তার জীবনে আসেন সাবা আজাদ। গায়িকা, বাচিকশিল্পী ও অভিনেত্রী সাবার সঙ্গে হৃতিকের যে সম্পর্ক রয়েছে তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা বেশ আলোচনা করে থাকেন।
তবে খ্যাতনামী ব্যক্তিত্বের প্রেমিকা হওয়ার যেন অভিনেত্রীর জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। ট্রলিংয়ের পাশাপাশি তার প্রতিভা নিয়েও প্রশ্ন তুলেছে নিটিজেনরা। এবার যেমন সাবাকে অর্থ উপার্জনের জন্য একপ্রকার কাজ না করারই পরামর্শ দেওয়া হল। কারণ তিনি হৃতিকের প্রেমিকা। তবে এবার আর চুপ থাকেননি সাবা। পালটা জবাব দিয়েছেন ওই ট্রলারকে। সম্প্রতি সাবা তার আসন্ন ওয়েব সিরিজ ‘হু ইস ইওর গাইন্যাক’ এর দ্বিতীয় সিজন প্রকাশের বিষয়ে জানান। সেই খবর পাওয়ামাত্রই এক নেটিজেন কটাক্ষ করে লেখেন, ‘ভেবেছিলাম সিজন ২ কখনোই আসবে না, আসলে ম্যাডাম তো গ্রিক গডের অফিশিয়াল গার্লফ্রেন্ড। কিন্তু এখন পরের সিজন নিয়ে আমি দারুণ উত্তেজিত।’
সেই মন্তব্য দেখার পরেই মেজাজ হারান সাবা। ওই নেটিজেনের নাম তুলে কটাক্ষের সঙ্গে আক্রমণাত্মক ভঙ্গিতে পালটা জবাব দেন সাবা। ‘সুমিতজি আঙ্কেল জি! আপনার জগতে বোধহয় কেউ প্রেমে পড়লেই অক্ষম হয়ে যান, বাড়িওয়ালারা ভাড়া চাওয়া বন্ধ করে দেন এবং নিজের টেবিলে খাবার রাখার প্রয়োজনীয়তা জাদুবলেই ভ্যানিশ হয়ে যায় বাহ।’
Aminur / Aminur
আবার এক পর্দায় কিংবদন্তি আবুল হায়াত ও ডলি জহুর
কী কারণে কাজ কমিয়েছেন সাদিয়া আয়মান?
ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০২৬ পেলেন মাহমুদা চৌধুরী—মেজবাউর রহমান সুমন
সালমান, টাইগার ছাড়াও নিশানায় ছিলেন আমির ও ইমরান হাশমি
ছেলের পরীক্ষার দিনে নিজের স্কুলজীবনে ফিরলেন চঞ্চল
৪৮ বছরেও বিয়ের সিদ্ধান্ত নেননি তানিশা, ভবিষ্যৎ মাতৃত্ব নিয়ে ভাবনা তানিশার
হাতে কফি কাপ, ক্যাজুয়াল লুকেও নজর কাড়লেন পূর্ণিমা
নায়িকা শিমু হত্যা মামলায় সাফাই সাক্ষী ১৯ নভেম্বর
কেমন জীবনসঙ্গী চান, জানালেন সাফা কবির
পপির আফসোস
গানের মানুষ হওয়ার জন্য কোনো শর্টকাট রাস্তা নেই
খালেদা জিয়ার সাজে আলোচনায়, শেষ পর্যন্ত মনোনয়ন পেলেন না মেঘনা আলম