ঢাকা বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

আমরা কেন যেন ইদানীং প্রশংসা করতে ভুলে যাচ্ছি: বুবলী


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২-২-২০২৫ দুপুর ৪:১২

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী কাজ করেন বেছে বেছে। ভদ্রনম্র স্বভাবের মিষ্টভাষী হিসেবেও সুপরিচিতি রয়েছে তার। সবাইকে সম্মান করে কথা বলেন অভিনেত্রী। সবকিছু মিলিয়েই বুবলীর এ জনপ্রিয়তা। সম্প্রতি ‘পিনিক’ সিনেমার কাজ শেষ করেছেন বুবলী। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা আদর আজাদ। 
কক্সবাজার ও রামুর বিভিন্ন এলাকায় এ সিনেমার শুটিং হয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন জাহিদ জুয়েল। এ ছাড়া সিয়াম আহমেদের সঙ্গে ‘জংলি’ সিনেমায় জুটি বেঁধে কাজ করছেন তিনি। সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এ অভিনেত্রী বলেন, আমাদের জীবন খুবই ছোট। তাই অহংকার করা মোটেই ঠিক নয়। তিনি বলেন, আমার মনে হয় মানুষের আচার-আচরণ খুবই গুরুত্বপূর্ণ। আমরা তো মানুষ, শেষ পর্যন্ত আমাদের মাটিতেই মিশে যেতে হবে। তাই আমাদের উচিত এমন কাজ বা আচরণ না করা, যাতে অন্যরা কষ্ট পায়। 
বুবলী বলেন, আমরা সবাই নিজেদের মতো। কিন্তু আমরা কোথায়ও যেন ইদানীং প্রশংসা করা ভুলে যাচ্ছি। মানুষের প্রশংসা করাও ভালো আচরণেরই বহিঃপ্রকাশ।
ভালোবাসা দিবস সম্পর্কে বুবলীর কী অভিমত? এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, ভালোবাসা মানে আমার কাছে বিশ্বাস, সম্মান আর বন্ধুত্ব। সেটি যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই হোক। বাবা-মা, ভাইবোন, স্বামী-স্ত্রী— যে কারও ক্ষেত্রেই প্রযোজ্য। তিনি বলেন, ভালোবাসা দিবস আলাদা করে পালন করলেও আমার মনে হয়, কাছের মানুষের জন্য প্রতিদিন ভালোবাসার দিন। আর আমার কাছের যারা, পরিবারের যারা, তাদের তো ভালোবাসিই। তবে আমার স্পেশাল ভালোবাসা শুধু সন্তানের জন্য।

 

Aminur / Aminur

আবার এক পর্দায় কিংবদন্তি আবুল হায়াত ও ডলি জহুর

কী কারণে কাজ কমিয়েছেন সাদিয়া আয়মান?

ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০২৬ পেলেন মাহমুদা চৌধুরী—মেজবাউর রহমান সুমন

সালমান, টাইগার ছাড়াও নিশানায় ছিলেন আমির ও ইমরান হাশমি

ছেলের পরীক্ষার দিনে নিজের স্কুলজীবনে ফিরলেন চঞ্চল

৪৮ বছরেও বিয়ের সিদ্ধান্ত নেননি তানিশা, ভবিষ্যৎ মাতৃত্ব নিয়ে ভাবনা তানিশার

হাতে কফি কাপ, ক্যাজুয়াল লুকেও নজর কাড়লেন পূর্ণিমা

নায়িকা শিমু হত্যা মামলায় সাফাই সাক্ষী ১৯ নভেম্বর

কেমন জীবনসঙ্গী চান, জানালেন সাফা কবির

পপির আফসোস

গানের মানুষ হওয়ার জন্য কোনো শর্টকাট রাস্তা নেই

খালেদা জিয়ার সাজে আলোচনায়, শেষ পর্যন্ত মনোনয়ন পেলেন না মেঘনা আলম

তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ