ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

আক্কেলপুরে মৎস্য দপ্তরের পোনা মাছ অবমুক্তকরণ


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ৬-৯-২০২১ রাত ১১:২৮

জয়পুরহাটের আক্কেলপুরে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে পোনা মাছ অবমুক্তকরণ ও দরিদ্র উদ্যোক্তাদের মাঝে সুদমুক্ত ঋণ প্রদান করেছে উপজেলা সমাজসেবা দপ্তর। সোমবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় ২০২১-২২ অর্থবছরের রাজস্ব অর্থায়নে মৎস্য দপ্তরের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ১২টি জলাশয়ে ২৫০ কেজি রুই, কাতলা, মৃগেলজাতীয় পোনা মাছ অবমুক্ত করা হয়। ১২টি জলাশয়ের মধ্যে উন্মুক্ত জলাশয় ১টি, আশ্রয়ণের জলাশয় ২টি ও প্রতিষ্ঠানিক ৯টি জলাশয় রয়েছে।

এ সসয় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার এস এম হাবিবুল হাসান, জেলা মৎস্য কর্মকর্তা সরদার মহীউদ্দীন, উপজেলা মৎস্য কর্মকর্তা মহীদুল ইসলাম প্রমুখ।

অপরদিকে দুপুর ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ৭৩ জন দরিদ্র উদ্যোক্তাকে স্বাবলম্বী হতে ১৬ ল‍াখ ৫৪ হাজার ৫০০ টাকার সুদমুক্ত ঋণ প্রদান করে উপজেলা সমাজসেবা দপ্তর। এসব উদ্যোক্তার মধ্যে ৪৬ জন পুরুষ ও ২৭ জন নারী রয়েছেন। উদ্যোক্তাদের মাঝে ঋণের টাকার চেক হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সমাজসেবা দপ্তরের কর্মকর্তা সোহেল রানা।

এমএসএম / জামান

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ