অ্যাভেঞ্জার্সে শাহরুখ, জানালেন ক্যাপ্টেন আমেরিকা
বলিউড বাদশাহ শাহরুখ খান। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়েছে তার খ্যাতি। ভারতের সবচেয়ে বড় তারকা হিসেবেই আন্তর্জাতিক অঙ্গনে উচ্চারিত হয় তার নাম। সিনেমার প্রচারে তিনি ব্যবহার করেন বিখ্যাত বুর্জ খলিফাকেও। বলা চলে গ্ল্যামারে, সুনামে শোবিজের দুনিয়াকে বশ করে নিয়েছেন তিনি। তবে ত্রিশ বছরেরও বেশি সময়ের ক্যারিয়ারে কখনো হলিউডে কাজ করেননি তিনি। তার সিনিয়র ও জুনিয়র অনেক ভারতীয় তারকাই ইংরেজি সিনেমায় কাজ করে প্রশংসিত হয়েছেন। শাহরুখ প্রস্তাব পেয়েও কাজ করেননি। কেন? এমন প্রশ্নের জবাবে তিনি গত বছর এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ‘আমি নিজ দেশের সুপারস্টার। হলিউড আমাকে সেই মর্যাদা দিয়ে কাজের জন্য ডাকলে অবশ্যই যাবো।’
সেটা বোধহয় খুব দ্রুতই হতে চলেছে। এমনটাই মনে করছে আনন্দবাজার। তারা এক প্রতিবেদনে হলিউডে শাহরুখের কাজ করার নতুন গুঞ্জনে খবর প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, আগামী ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে মার্ভেল স্টুডিওর ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’। ছবিতে ‘স্যাম উইলসন’ চরিত্রে অভিনয় করেছেন অ্যান্থনি ম্যাকি। ছবির প্রচারের সময় তিনি এক সাক্ষাৎকারে জানান, ‘আমি মনে করি, শাহরুখ খান আমাদের অ্যাভেঞ্জার দলের জন্য একদম সঠিক পছন্দ। তিনিই সেরা!’
এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি শাহরুখ খান হলিউডে যোগ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন? কিং খান এখনও আনুষ্ঠানিকভাবে এই ব্যাপারে মুখ খোলেননি। তবে তার ভক্ত-অনুরাগীরা বেশ উত্তেজিত। ইতিমধ্যে দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভট্ট এবং করিনা কপূর খানসহ অনেক বলিউড তারকা হলিউডে কাজ করেছেন। এখন শাহরুখ খান কি তাদের পথে হাঁটবেন? তবে এরই মধ্যে মার্ভেল ফ্র্যাঞ্চাইজি থেকে এ ধরনের প্রশংসা পাওয়া তার ক্যারিয়ারের জন্য নতুন সুযোগের দ্বার খুলতে পারে বলে মনে করা হচ্ছে।
এই গুঞ্জনের মধ্যে, শাহরুখ খান যদি সত্যিই ‘ক্যাপ্টেন আমেরিকা’র দলে যোগ দেন, তবে এটি হবে বলিউড এবং হলিউডের একটি অনন্য সংযোগ।
Aminur / Aminur
নতুন রূপে আসছে ‘কোক স্টুডিও পাকিস্তান’
মডেলের সঙ্গে প্রেম ভেঙেছে ইশানের, ‘ধুরন্ধর’ অভিনেত্রীকে নিয়ে প্রশ্ন
২৩ বছর পর আবারও একসঙ্গে কেট-ম্যাথিউ, ফিরছে ‘হাউ টু লুজ আ গাই’!
শেষ অধ্যায়ে বিজয় সালগাঁওকর, ফিরছেন অজয়
বিতর্কের মধ্যে প্রেমের মুহূর্ত সামনে আনলেন কৃতি
কিরগিজস্তানের আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী
সেই ২ অক্টোবরেই আসবে অজয়ের ‘দৃশ্যম ৩’
জয়ার কৃষি : ফলনে অবাক ভক্তরা, উচ্ছ্বসিত অভিনেত্রীও
ঘোষণার পরও কেন আসছে না ‘কাইজার টু’? হইচই ও নির্মাতার জবাব
বিশ্ব নোম্যাডিক গেমসে লোকগান নিয়ে সূচনা শেলী
শিল্পকলায় শেষ হলো ‘বেণুকা’ রাগে, সুরে, শ্রুতির নিবিড়তায় নজরুল
যশবর্ধনের প্রথম সিনেমায় মা সুনিতাও, গোবিন্দ পরিবারের নতুন অধ্যায়