মানিকগঞ্জে আদালতের নির্দেশে ১০মাস পর কবর থেকে লাশ উত্তোলন
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় আদালতের নির্দেশে নুরুল ইসলাম নামের এক ব্যক্তির লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। বুধবার দুপুরে সাটুরিয়া উপজেলার তিল্লিরচর এলাকায় পারিবারিক কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদের উপস্থিতিতে এ কার্যক্রম সম্পন্ন হয়। তদন্তের স্বার্থে লাশের ডিএনএ নমুনা সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জানা যায়,নুরুল ইসলাম ১০ মাস ৬ দিন আগে মৃত্যুবরণ করেন। নুরুল ইসলামের মৃত্যুর ঘটনায় মানিকগঞ্জে আদালতে একটি মামলা দায়ের করা হয়েছিল। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালত থেকে লাশ উত্তোলনের আদেশ দেওয়া হয়। নির্দেশ অনুযায়ী,সাটুরিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদের নেতৃত্বে মেডিকেল টিম এবং পুলিশের সহযোগিতায় লাশ উত্তোলন কার্যক্রম পরিচালিত হয়। এ সময় ঘটনাস্থলে সাটুরিয়া থানার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ময়নাতদন্ত প্রসঙ্গে তদন্ত কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য ডিএনএ নমুনা সংগ্রহসহ ময়নাতদন্ত করা হচ্ছে। রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার