ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

স্পেশাল ভালোবাসা শুধু সন্তানের জন্য : বুবলী


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩-২-২০২৫ দুপুর ১২:১৬

আসছে ভালোবাসার বিশেষ দিন ভ্যালেন্টাইনস ডে। বছরে বিশেষ এই দিনটি উপলক্ষ্যে আর সাধারণদের মতো নানান পরিকল্পনা থাকে তারকাদেরও। এ নিয়ে অবশ্য অনুরাগীদের আগ্রহও থাকে তুঙ্গে! তাদের জন্য এবার দিবসটি ঘিরে ভালোবাসার মানে জানালেন ঢাকাই চিত্রনায়িকা শবনম বুবলী। সম্প্রতি এক অনুষ্ঠানে হাজির হয়ে নানা প্রসঙ্গে কথা বলেন বুবলী। ভালোবাসা দিবস সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘ভালোবাসা মানে আমার কাছে বিশ্বাস, সম্মান আর বন্ধুত্ব। সেটি যেকোনো সম্পর্কের ক্ষেত্রেই হোক। বাবা-মা, ভাইবোন, স্বামী-স্ত্রী যে কারও ক্ষেত্রেই প্রযোজ্য। ভালোবাসা দিবস আলাদা করে পালন করলেও আমার মনে হয়, কাছের মানুষদের জন্য প্রতিদিন ভালোবাসার দিন। বুবলী বলেন, ‘আমার কাছের যারা, পরিবারের যারা, তাদের তো ভালোবাসিই। তবে আমার স্পেশাল ভালোবাসা শুধু সন্তানকে নিয়েই।’ মানুষের আচরণ প্রসঙ্গে বুবলী বলেন, ‘আমার মনে হয় মানুষের আচার-আচরণ খুবই গুরুত্বপূর্ণ। আমরা তো মানুষ, শেষ পর্যন্ত আমাদের মাটিতেই মিশে যেতে হবে। তাই আমাদের উচিত এমন কাজ বা আচরণ না করা, যাতে অন্যরা কষ্ট পায়।’ঢালিউডে বেশ আলোচিত শবনম বুবলী।  ভালোবেসে বিয়ে করেছিলেন সুপারস্টার শাকিব খানকে। তবে সেই সংসার চিরস্থায়ী হয়নি। বর্তমানে একমাত্র সন্তান শেহজাদ খান বীরকে নিয়ে সিংগেল লাইফ কাটাচ্ছেন চিত্রনায়িকা। তবে সন্তানের জন্যই শাকিব খানের সঙ্গে বেশ সখ্যতা রয়েছে বুবলীর। এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে বুবলীর দুই সিনেমা ‘জংলি’ ও ‘পিনিক’। সিনেমা দুটিতে তার বিপরীতে রয়েছেন সিয়াম আহমেদ ও আদর আজাদ।

 

Aminur / Aminur

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...

২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’

বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত

দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’

আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী

প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না

১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম

কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা

নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?

ওটিটিতে আসছে ‘মায়ার জঞ্জাল’, অপি করিমের প্রশংসায় ঋত্বিক