ঢাকা বৃহষ্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

আলফাডাঙ্গায় ভ্যান চালকের বসত বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও গৃহবধূকে মারধর'র অভিযোগ


শাহিদুল ইসলাম, আলফাডাঙ্গা photo শাহিদুল ইসলাম, আলফাডাঙ্গা
প্রকাশিত: ১৩-২-২০২৫ দুপুর ৪:২১

ফরিদপুরের আলফাডাঙ্গার বিদ্যাধর গ্রামে আধিপত্যকে কেন্দ্র করে সৈয়দ হাবিব এর নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক লোকজন নিয়ে ভ্যান চালক হাসান গাজীর বসত বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। হামলা কারীরা ঘরে প্রবেশ করে লুটপাট করতে গেলে হাসান এর স্ত্রী আলেয়া বেগম বাধা দেওয়ায় তাকে মারধর করে। ১২ ফেব্রুয়ারী বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আলেয়া বেগম কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। আলেয়া বেগম বলেন, সৈয়দ হাবিব সহ অর্ধ্যশতাধিক লোক হঠাৎ বাড়িতে হামলা চালায় ভাংচুর করে ও আমি বাধা দেওয়ায় আমাকে মারধর করে এবং গলার চেন নিয়ে যায়। এ সময় হামলা কারীরা টিনের ঘরের বেড়া ও অটো ভ্যান দেশীয় অস্ত্র লাঠিসোটা ,রামদা দিয়ে কুপিয়ে প্রায় লক্ষ টাকার ক্ষতি করে পালিয়ে যায়। সৈয়দ হাবিব কে যোগাযোগ করে পাওয়া যায় নাই। এ ঘটনায় হাসান বাদী হয়ে থানায় অভিযোগ দাখিল করে। জানতে চাইলে থানা অফিসার ইনচার্জ হারুন অর রশিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি,অভিযোগ পেয়েছি,তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা, চাইনিজ কুড়াল ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক

ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধর্ষণ চেষ্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

নওগাঁ জেনারেল হাসপাতালে চেরি গাছ উপহার: অনন্য নজির ‘তাল বেলাল’

বাউফলে অসচ্ছল ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান ও ঢেউটিন বিতরণ

আড়ানী পৌর এলাকায় অনুমোদন ছাড়াই ভবন নির্মাণের অভিযোগ,আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি

খাম্বার সঙ্গে ট্রাকের ধাক্কা, ছিটকে পড়ে যুবকের মৃত্যু

ত্রিশালে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু

খাল খনন শেষে ১ কোটি ২২ লাখ টাকা ফেরত দিলেন সাটুরিয়ার ইউএনও

বাঘার জনপদে নতুন উদ্যমে জেগে উঠল ‘স্বপ্নসারথি’ কিশোরীরা

ভূরুঙ্গামারীতে সোনাহাট এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে প্রবাসীদের ই-পাসপোর্ট সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত

ধর্মপাশায় ওসি কর্তৃক অর্থের বিনিময়ে হত্যা মামলার মূল আসামীসহ ০৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মনপুরায় ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, পলাতক আরও একজনের বিরুদ্ধে মামলা