তানোর বরেন্দ্র অঞ্চলে গাছে, গাছে উঁকি দিচ্ছে আমের মুকুল
রাজশাহীর তানোর উপজেলার বরেন্দ্র অঞ্চল গুলোতে গাছে, গাছে উঁকি দিচ্ছে আমের মুকুল। আমের মুকুলের বাতাসে সুগন্ধ ছড়াচ্ছে। মুকুলের মিষ্টি সুবাসে উদ্ববেলিত করে তুলছে মানুষের মনও। সেই সাথে আম মুকুল যেন প্রকৃতিকে সাজিয়েছে এক অপুরুপ সাজে। হলুদ আর সবুজের সমারোহ যেন এক মহামিলনের মোহনা হয়ে আছে। মৌমাছিরা দল বেঁধে গুনগুন শব্দে মনের আনন্দে আমের মুকুলের মধু সংগ্রহ করতে শুরু করেছে। গাছে, গাছে আমের মুকুল দেখা যাওয়ায় চাষিরা আশায় বুকবেঁধেছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবছর আমের বাম্পার ফলনের আশা করছেন আম বাগান মালিকেরা।
এদিকে মৌসুমের শুরুতে আবহাওয়া অনুকূলে থাকায় মুকুলে ভরে গেছে বাগানের আম গাছগুলো। তবে বড় আকারের চেয়ে ছোট ও মাঝারি আকারের গাছে বেশি মুকুল ফুটেছে। সেই মুকুলের মৌ, মৌ গন্ধে বাগান মালিকরা দেখছেন আর্থিক লাভের স্বপ্ন।
আম বাগানগুলোতে আম্রপালি, গোপালভোগ, ল্যাংড়া, ফজলি, ক্ষীরসাপাত অন্যতম আম গাছ। তানোর উপজেলার কলমা, পাচন্দর, কামারগাঁ ও তালন্দ ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে ও বাগান মালিকদের সাথে কথা বলে জানা যায়, প্রায় এক মাস আগে থেকে তাদের বাগানে লাগানো আম গাছে মুকুল আসা শুরু হয়েছে। বেশিরভাগ গাছ মুকুলে ছেয়ে গেছে। তারা জানান, মুকুল আসার পর থেকেই তারা গাছের প্রাথমিক পরিচর্যা শুরু করেছেন। মুকুল রোগ বালাইয়ের আক্রমন থেকে রক্ষা করতে স্থানীয় কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ স্প্রে করছেন তারা।
এসব বিষয়ে জানতে চাইলে তানোর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ বলেন, তানোরে ৫শত হেক্টর জমিতে আম বাগান রয়েছে। বর্তমানে আবহাওয়া অনুকূলে আছে। এঅবস্থা চলমান থাকলে এবার আমের বাম্পার ফলন হবে বলে আশা প্রকাশ করেন কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ।
এমএসএম / এমএসএম
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
Link Copied