ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালীতে নাশকতা মামলায় আরও ২ আসামী পুলিশের জালে


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৩-২-২০২৫ দুপুর ৪:৫০

চট্টগ্রামের বাঁশখালীতে নাশকতা মামলার আরও এক আসামী পুলিশের জালে আটকা পড়েছে। এক সপ্তাহের ব্যবধানে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত -পরোয়ানার পলাতক ও নাশকতা মামলার অন্তত ২ডজনের অধিক আসামীকে গ্রেফতার করেছে বাঁশখালী থানা পুলিশ।

অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে অভিযান পরিচালনা করে বুধবার (১২ ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ১২ টার দিকে থানা পুলিশ অভিযান পরিচালনা করে উপজেলার পুঁইছড়ি ইউপির ৫ নং ওয়ার্ড এলাকার মৃত নুরুল আলম চৌধুরীর পুত্র নাশকতা মামলার আসামি  যুবলীগ নেতা ফরহাদুল আলম চৌধুরী (৩০)কে, এবং একইভাবে পৃথক অভিযান পরিচালনা করে কালীপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড এলাকার মৃত হোসেনুজ্জামানের পুত্র মোঃ হেলাল (৩২) নামে নাশকতা মামলার আরও এক আসামীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ সেকেন্ড অফিসার কামরুল হাসান কায়কোবাদ।

বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, নাশকতা মামলায় গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ- আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য,বাঁশখালীতে চাঁদাবাজ, দখলবাজ, মাদকদ্রব্য, চুরি-ডাকাতিসহ অপরাধ মুলুক কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে ওসি সাইফুল ইসলাম। তারই ধারাবাহিকতায় নিয়মিত ভাবে বিশেষ অভিযান পরিচালনা করে আসছে বাঁশখালী থানা পুলিশ। এরই মধ্যে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও পরোয়ানার পলাতক আসামী এবং  নাশকতা মামলাসহ অন্তত ২ডজনের অধিক আসামীকে গ্রেফতার করা হয়, অপরাধীদের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনা করে একেরপর চমক দেখাচ্ছে (ওসি) সাইফুল ইসলাম। অপারেশন ডেভিল হান্ট অভিযান চলমান রয়েছে বলে পুলিশ সুত্রে জানা গেছে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির