ঢাকা বৃহষ্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

তজুমদ্দিনে গণধোলাইতে দুই গরুচোর নিহত


তজুমদ্দিন প্রতিনিধি photo তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ১৩-২-২০২৫ দুপুর ৪:৫৩

ভোলার তজুমদ্দিনে গণধোলাইতে দুই গরুচোর নিহত হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের ভোলা মর্গে প্রেরণ করেন। এ বিষয়ে আইগত প্রকৃয়া চলমান রয়েছে বলে জানান থানা পুলিশ। 
থানা পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার সোনাপুর ইউনিয়নের দক্ষিণ চাপড়ী এলাকায় বুধবার দিবাগত রাত সাড়ে ৩টায় আব্দুল খালেকের গোয়াল ঘরে ডুকে গরু নিয়ে যাওয়ার সময় মালিক টের পেয়ে ডাকচিৎকার দিলে এলকাবাসী ধাওয়া দিলে চোররা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় সোনাপুর ৭নং ওয়ার্ডের ভূইয়াবাড়ির দরজা জামে মসজিদের মাঠে চোরদের ধরে গণধোলাই দেয় এলাকাবাসী। পরে ভোর ৪টায় সংবাদ পেয়ে তজুমদ্দিন থানা পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞান অবস্থায় দুই চোরকে উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত ডাক্তার তাদের উভয়কে মৃত ঘোষনা করেন। মৃত দুই চোর হলেন, তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বালিয়াকান্দি গ্রামের মোঃ নুরুল হকের ছেলে নয়ন (৩০) ও বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়নের খাসমহল এলাকার সফিজল ইসলামের ছেলে আমির হোসেন (২৮)। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে ভোলা মর্গে প্রেরণ করেন। 
তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ আব্দুল্যাহ আল মামুন বলেন, গরু চুরির ঘটনায় সোনাপুরে দুই চোরকে গণধোলাইয়ের সংবাদ পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। পুলিশ অজ্ঞান অবস্থায় দুই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। পরে ডাক্তার তাদের উভয়কে মৃত ঘোষনা করলে লাশ উদ্ধার করে ভোলা মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় আইনগত প্রকৃয়া চলমান রয়েছে। 

এমএসএম / এমএসএম

হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা, চাইনিজ কুড়াল ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক

ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধর্ষণ চেষ্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

নওগাঁ জেনারেল হাসপাতালে চেরি গাছ উপহার: অনন্য নজির ‘তাল বেলাল’

বাউফলে অসচ্ছল ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান ও ঢেউটিন বিতরণ

আড়ানী পৌর এলাকায় অনুমোদন ছাড়াই ভবন নির্মাণের অভিযোগ,আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি

খাম্বার সঙ্গে ট্রাকের ধাক্কা, ছিটকে পড়ে যুবকের মৃত্যু

ত্রিশালে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু

খাল খনন শেষে ১ কোটি ২২ লাখ টাকা ফেরত দিলেন সাটুরিয়ার ইউএনও

বাঘার জনপদে নতুন উদ্যমে জেগে উঠল ‘স্বপ্নসারথি’ কিশোরীরা

ভূরুঙ্গামারীতে সোনাহাট এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে প্রবাসীদের ই-পাসপোর্ট সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত

ধর্মপাশায় ওসি কর্তৃক অর্থের বিনিময়ে হত্যা মামলার মূল আসামীসহ ০৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মনপুরায় ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, পলাতক আরও একজনের বিরুদ্ধে মামলা