পূর্ব কোটালীপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পূর্ব কোটালীপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শতবর্ষে পদার্পণ উপলক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনে নানা কর্মসূচি পালিত হয়েছে।
গতকাল শুক্রবার সকাল ৯টায় বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে দৃষ্টিনন্দন মঞ্চে উৎসবমুখর পরিবেশে স্মৃতিচারণের মধ্য দিয়ে শতবর্ষ উদযাপনের আনুষ্ঠানিক আনন্দ শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা স্বর্গীয় শশীভূষণ মধু’র বাড়ী হয়ে জহরের কান্দি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বাংলাদেশ পুলিশ সিআইডি’র অতিরিক্ত ডিআইজি মোসা: সিদ্দিকা বেগম বিদ্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন।
অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মো: গোলাম কবির।শতবর্ষ উদযাপন কমিটির সভাপতি প্রফেসর ড. শুকদেব চন্দ্র মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জাতীয় রাজস্ব বোর্ডের রিসার্চ অনুবিভাগের মহাপরিচালক অরুন কুমার বিশ্বাস,বেনাপোল কাস্টম হাউজের যুগ্ম কমিশনার সুশান্ত পাল, গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মাহবুবুল আলম, কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক, শতবর্ষপূর্তি উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বনোজ কুমার মজুমদার, সাংবাদিক প্রশান্ত অধিকারীসহ সাবেক শিক্ষার্থী ও অতিথিবৃন্দ বক্তব্য রাখেন।আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বিদ্যালয়টির শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করেন।
অনুষ্ঠানটির তৃতীয় পর্বে দেশ বরেণ্যে সংঙ্গীত শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এমএসএম / এমএসএম
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস