বাঁশখালী আসনে অধ্যক্ষ জহিরুল ইসলামকে জামায়াতের প্রার্থী ঘোষণা
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে (চট্টগ্রাম-১৬) বাঁশখালী আসনের প্রার্থী হিসেবে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলামের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (১৫ ফেব্রুয়ারী) সকালে বাঁশখালী উপজেলার শীলকূপের টাইম বাজার সংলগ্ন হাজী সুলতান আহমদ কমিউনিটি সেন্টার হল রুমে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াত ইসলামী ওরিয়েন্টেশন প্রোগ্রাম ও বার্ষিক পরিকল্পনা-২০২৫ অনুষ্ঠানে আগামী জাতীয় সংসদ নির্বাচনের এপ্রার্থীর নাম ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক আমীর আলহাজ্ব জাফর সাদেক।
এসময় চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলামকে বাঁশখালীর সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা দেন। চূড়ান্ত হওয়া প্রার্থীদের নিজ নিজ সংসদীয় এলাকায় কাজ করারও নির্দেশনা দেওয়া হযেছে।
বাঁশখালী উপজেলাও পৌরসভায় দায়িত্বরত কর্ম পরিষদ সদস্য, উপজেলা কমিটি এবং পৌরসভা কমিটি, ইউনিয়ন কমিটি, শ্রমিক কল্যাণ ফেডারেশন, যুব পরিষদ, মহিলা জামায়াত, ইসলামী ছাত্রী সংস্থা ও ইসলামী ছাত্র শিবিরের নেতারা উপস্থিত ছিলেন।
অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম এর আগে বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি