ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

আরাকান আর্মির হাতে আটক ১০ জেলে বাড়ি ফিরতে পারেনি


টেকনাফ কক্সবাজার প্রতিনিধি photo টেকনাফ কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৫-২-২০২৫ দুপুর ৪:১৪

কক্সবাজারের টেকনাফের নাফনদীতে মাছ ধরতে গেলে মিয়ানমার সীমান্ত থেকে ৬ রোহিঙ্গা ও ৪ স্থানীয় সহ ১০ জন জেলে আরাকান আর্মি হাত থেকে এখনো ছাড়া পাইনি বলে জানা গেছে। 

স্থানীয় জেলেরা হলেন- টেকনাফ শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়ার বাসিন্দা নৌকার মাঝি মো. হাসান (৩০), আব্দুর রকিম (২০), মো. জাবের (২৬), মো. হাছান (১৬)।

রোহিঙ্গা জেলেরা হলেন-টেকনাফ হ্নীলা ২৬ নম্বর ক্যাম্পের বাসিন্দা নাজিমুদ্দিন (২৭), কবির আহাম্মদ(৩৬) আমান উল্লাহ (৫৪), মোহাম্মদ হোসাইন(২৫), হামিদ হোসাইন (৪৮) ও নুর হোসেন ( ৩৯)। 

এ বিষয়ে টেকনাফ ২৬ নম্বর ক্যাম্পের মাঝি বদরুল ইসলাম বলেন, গত শনিবার ৯ ফেব্রুয়ারি ২৬ নম্বর ক্যাম্পের বি ব্লকের ৬ রোহিঙ্গা জেলে ইঞ্জিন চালিত নৌকায় নাফনদীর শাহপরীর দ্বীপের মোহনায় মাছ ধরতে যায়। এ সময় তারা ভুলে মিয়ানমার সীমান্ত মাছ ধরছিলো। তখন আরাকান আর্মির সদস্যরা তাদেরকে আটক করে নিয়ে যান।নিয়ে যাওয়ার ৫ দিন পরে ঘটনাটি তাদের পরিবার জানতে পেরেছেন।এখনো ৭ দিন পার হলো আরাকান আর্মি আটক ৬ জেলেদের এখনো ছেড়ে দেয়নি। 

শাহপরীর দ্বীপের নৌকার মাঝি জেলে মো. হাসানের স্ত্রী নুর নাহার বেগম বলেন,আমার স্বামী সহ শাহপরীর দ্বীপের ৪ জেলে আজ ৫ দিন ধরে  আরাকান আর্মির হাতে আটক রয়েছে।আমার স্বামী আটকের একদিন পরে ফোন করে বলছে আমরা ভালো,আরাকান আর্মি আমাদের রান্না বান্না করে খাওয়া-দাওয়ার সুযোগ 

দিয়েছেন।তবে তারা আজ-কাল ছেড়ে দিবে বলে আশ্বাস দিচ্ছেন।তাদের ঊর্ধ্বতন কতৃপক্ষ যেহেতু বিষয়টি জেনেছে সেজন্য ছেড়ে দিতে দেরি হচ্ছে বলে জানাচ্ছেন। এবং আমাদের বিজিবিকে বিষয়টি জানানোর জন্য বলেছেন।

তিনি আরও বলেন,তবে এবিষয় বিজিবিকে জানানো হয়েছে।এখন আর কোন খোঁজ খবর পাচ্ছিনা।আরাকান আর্মির হাতে বন্দি থাকা অবস্থায় যে নাম্বার থেকে কল করেছিল, সেই নাম্বার যোগাযোগ করা হলে আর যোগাযোগ করা যাচ্ছে না। আমরা খুব চিন্তার মধ্যে বসবাস করছি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, আরাকান আর্মির হাতে আটক জেলেদের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছেন। আশা করি আটক জেলেরা বাড়ি ফেরত আসতে পারবেন।

এমএসএম / এমএসএম

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান

পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা

উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ