সমুদ্র সৈকতে মধুর সময় কাটাচ্ছেন মিম
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও সক্রিয় থাকেন তিনি। ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে প্রবেশ এই তারকার।
এরপরে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক সিনেমা, ওয়েব সিরিজ, টেলিফিল্ম, বিজ্ঞাপনে কাজ করে গেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছে মিমের লাখো ভক্ত অনুসারী। কখনো কাজের সূত্রে, আবার কখনো ব্যক্তিগত কারণে, ফেসবুক-ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে সরব থাকেন তিনি। বেশ কয়েকদিন ধরেই স্বামী সনি পোদ্দারকে নিয়ে মালদ্বীপ অবস্থান করছেন মিম। ভালোবাসা দিবস উদযাপন করতেই স্বামীকে নিয়ে সেখানে উড়াল দিয়েছেন তিনি। মালদ্বীপের দৃষ্টিনন্দন সৈকত ও সেখানকার মোহনীয় পরিবেশে চমৎকার কিছু মুহূর্ত উপভোগ করেছেন মিম-সনি। সেখানেই সমুদ্রের ধারে কমলা রড়ের বিকিনিতে ঝড় তুলতে দেখা গেল অভিনেত্রীকে।
শনিবার বিকেলে (১৫ ফেব্রুয়ারি) ফেসবুকে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন মিম। যেখানে বিচের পাশে মোহমীয় রূপে দেখা মিলেছে অভিনেত্রীর।
মিমের এই পোস্ট দেখে মুগ্ধতা প্রকাশ করেন তার ভক্ত-অনুরাগীরা। বিশেষ করে এই নায়িকার অনুরাগীদের অধিকাংশ তার সৌন্দর্যের প্রশংসা করেন। কেউ লিখেছেন, ঢালিউডের লাস্যময়ী অভিনেত্রী মিম। কারো মন্তব্য, বরাবরই সাহসী আপনি।
প্রসঙ্গত, ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে প্রবেশ করেন বিদ্যা সিনহা মিম। হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল চলচ্চিত্রে’ অভিনয় করে দর্শকদের নজরে আসেন তিনি। এরপর থেকে টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেন। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এই নায়িকা।
Aminur / Aminur
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ
বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...
২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’
বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত
দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’
আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী
প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না
১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম
কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা
নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?