ঢাকা রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

মোহাম্মদপুর এসিল্যান্ড অফিসের কর্মচারীকে কুপিয়ে জখম করেছে ছাত্র হত্যা মামলার আসামি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-২-২০২৫ রাত ৯:২৪

মোহাম্মদপুর ঢাকা উদ্যান এলাকায় সরকারি জমি দখলে বাঁধা দিতে গেলে এসিল্যান্ডের এক কর্মচারীকে কুপিয়ে জখম করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আসামি সেলিম ও তার দলবল। আহত ব্যক্তির নাম মোঃ হারুন অর রশিদ।  তিনি ঢাকা মেডিকেল মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সরেজমিনে ঢাকা মেডিকেলে গেলে দেখা যায় তিনি নিউরোসার্জারী এনেক্স ওয়ার্ডে ভর্তি রয়েছে।

তার মাথায় হাতে এবং পিঠে বেশ কয়েকটি কোপ দিয়েছে সন্ত্রাসীরা। তার একটি আঙুল বিছিন্ন হয়ে গেছে। সেখানকার ডাক্তাররা জানিয়েছেন হেট ইনজুরি সহ শরিরের কয়েকটি স্থানে ছুরিকাঘাত করা হয়েছে। তার একটি আঙুল সম্পুর্ণ বিছিন্ন হয়ে গেছে। আমরা তার  চিকিৎসা দিয়ে যাচ্ছি। 

ভুক্তভোগী হারুন অর রশিদ বলেন, আমি ধানমন্ডি এসিল্যান্ড অফিসে চাকরি করি, মোহাম্মদপুর এলাকার এসিল্যান্ড ধানমন্ডিতে অবস্থিত। মোহাম্মাদপুর ঢাকা উদ্যান এলাকায় একটি সরকারি খাস জমি দখলের চেষ্টা করলে অফিস থেকে সেখানে একটি সরকারি জমি জানিয়ে একটি সাইনবোর্ড দিতে বলা হয়, ওই মজিতে এটি সরকারি জমি, জানিয়ে একটি সাইনবোর্ড দিয়ে থাকি। এরপর গত ১৩ ফেব্রুয়ারি সেলিম সহ আঁট দশজন মিলে আমার বাসায় ঢুকে আমাকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়, পরবর্তীতে আমার আত্মীয়-স্বজন খবর পেয়ে ঘটনাস্থল থেকে আমাকে হাসপাতালে ভর্তি করে। তিনি আরো বলেন, এই সেলিম একজন আওয়ামী লীগের চিহ্নিত লোক তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ছাত্র হত্যা মামলা রয়েছে, তাকে যৌথ বাহিনী গ্রেফতার করে আদালতে পাঠিয়ে ছিল। সেখান থেকে জামিনে বের হয়ে আমার বাসায় ঢুকে  আমাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তার দাবি এই সরকারি জমি তার দখলে ছিলো সেখানে কেনো সরকারি সাইনবোর্ড লাগিয়েছি এই খোপে আমাকে এবং আমার পরিবারকে হত্যার উদ্দেশ্য আমার বাসায় ঢুকে এলোপাতাড়ি কুপিয়েছে।

এবিষয় মোহাম্মদপুর থানায় ১১ জনকে আসামি করে একটি মামলা করা হয়েছে। মামল নং ৫৭। এবিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইফতেখার হাসান বলেন, ঢাকা উদ্যানে হারুন অর রশিদ নামে একজন লোককে ছুরিকাঘাত করা হয়েছে, এবিষয়ে আহতের পরিবার মামলা দিয়েছে, আমরা আসামি গ্রেফতার করার অভিযান চলমান রেখেছি। আমি নিজে আজকেও ঘটনা স্থানে গিয়েছিলাম। আইনগত ব্যবস্থা নিচ্ছি অতিদ্রুত আসামি গ্রেফতার করা হবে।

এমএসএম / এমএসএম

ঢাকা রেঞ্জের আন্তঃব্যাটালিয়ন ফুটবল, ভলিবল ও কাবাডি টুর্নামেন্ট অনুষ্ঠিত

সোসাইটি অব অটোল্যারিংগোলজি অ্যান্ড হেড-নেক সার্জারির নতুন কমিটি নির্বাচিত

কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের উদ্যোগে স্বেচ্ছাসেবক সম্মেলন অনুষ্ঠিত

সোসাইটি অব অটোল্যারিংগোলজি অ্যান্ড হেড-নেক সার্জারির নতুন কমিটি নির্বাচিত

অলি উল্লাহ ট্রাভেলস এন্ড ট্যুরসের উদ্যোগে হজ্জ প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাহিত্য চর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে দেশ সেবায় উদ্ভুদ্ধ করতে হবে

বাংলাদেশ কংগ্রেসের কাউন্সিলে রেজাউল সভাপতি ও ইয়ারুল সাধারণ সম্পাদক নির্বাচিত

রাজধানীর উত্তরায় বারে অভিযান, আটক ১৪০

শাহবাগে সাংবাদিকদের পিটুনি: দুঃখপ্রকাশ করলো ছাত্রদল

বৃহত্তর উত্তরা সর্বোচ্চ উলামা আইম্মা পরিষদের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

শহীদ মডেল স্কুল এন্ড কলেজ কামারপাড়া তুরাগের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রাজউকের মোবাইল কোর্ট অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকায় তিন ভবনে ব্যবস্থা, মিটার জব্দ

জন্মনিয়ন্ত্রণে ‘ভূতের বাতি’ সামগ্রীর তীব্র সংকটে সেবা ব্যাহত, বঞ্চিত কোটি কোটি দম্পতি