পাইকগাছায় ইউপি চেয়ারম্যান আজাদ পদত্যাগ পত্র জমা দিয়েও করলেন নাটক!
পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের একদিন পর শারীরিক অসুস্থতা দেখিয়ে পদত্যাগ করলেন খুলনার পাইকগাছা উপজেলার ৮ নং রাড়ুলী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ। বিষয়ে জানতে এই প্রতিবেদক ফোন দিলে চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, এখনো জমা দেয়নি,দেখি কি করা যায় বলে নাটক করেন। রবিবার (১৬ ফেব্রুয়ারি) খুলনা জেলা প্রশাসক বরাবর আবেদনে তিনি উল্লেখ করেন,
আমি নিম্নস্বাক্ষরকারী খুলনা জেলার পাইকগাছা উপজেলাধীন ৮নং রাতুলী ইউনিয়নের বর্তমান নির্বাচিত চেয়ারম্যান। আমি গর্বিত যে, একজন বীরমুক্তিযোদ্ধা হিসাবে স্বাধীনতা যুদ্ধের পর থেকে জনগণের সেবায় নিয়জিত থেকে ৬ (ছয়) বার চেয়ারম্যান নির্বাচিত হয়ে ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করছি। কিন্তু দুঃখের বিষয় এই যে, বর্তমানে আমার শারীরিক অবস্থা ভালো না থাকায় এই ৭৭ বছর বয়সে দায়িত্ব বহন করা খুবই কষ্টকর, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের দায়িত্ব থেকে পদত্যাগ করার।
আমার দায়িত্ব কালীন সময়ে আমাকে সহয়তা করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। আশাকরি ভবিষতে ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যানমূলক কাজে আপনাদের সহযোগীতা অব্যাহত থাকবে।
অতএব, আমার পদত্যাগ পত্র গ্রহণ পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য আপনার সদয় মর্জি প্রার্থনা করছি।
শনিবার(১৫ ফেব্রুয়ারি) সকালে ছাত্র জনতা ও সাধারণ জনগণের ব্যানারে রাড়ুলী ইউপির বাঁকা বাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল ও মানববন্ধন থেকে বিভিন্ন শ্লোগান দেওয়া হয়। মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলা আওয়ামীলীগের দোসর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের পদত্যাগ করতে হবে। খুনি হাসিনার দোসর এই ইউপি চেয়ারম্যানকে আর দায়িত্ব পালন করতে দেওয়া হবে না। ওই আন্দোলনের একদিন পর রবিবার সকালে তিনি শারীরিক অসুস্থতা দেখিয়ে পদত্যাগ করেন। থানা ওসি মোঃ সবজেল হোসেন জানান, চেয়ারম্যানের পদ ত্যাগ পত্র পেয়েছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন জানান, পদত্যাগ পত্র গ্রহণ করে জেলা প্রশাসক বরাবর পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
Link Copied