ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

বিয়ের পিঁড়িতে বসছেন কৃতি?


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭-২-২০২৫ দুপুর ১২:২০

অভিনেতা-অভিনেত্রীদের বিষয়ে নানা আলোচনা ভক্তদের মাঝে চলতেই থাকে। সামাজিকমাধ্যমে কাজ থেকে ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা হয়। এবার বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন তার ব্যক্তিগত জীবনের জন্য শিরোনামে। গেল কয়েকদিন ধরেই অভিনেত্রীর বিয়ে নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে।
ইতোমধ্যেই নতুন ভাইরাল ভিডিও এসেছে প্রকাশ্যে। যে কারণে কৃতির বিয়ের গুঞ্জন আরও তীব্র হয়েছে। ইনস্টাগ্রামে শেয়ার হওয়া ভিডিওর ক্যাপশনে লেখা, কৃতিকে তার প্রেমিক কবীর বাহিয়ার সঙ্গে দেখা গেছে। যিনি বাবা-মায়ের সঙ্গে দেখা করতে দিল্লি এসেছিলেন। কৃতির এই ভিডিওটি সামাজিকমাধ্যমে প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই ভাইরাল। নানা প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।
ভিডিওটি দেখে অনেকেই বলছেন, নতুন জুটিকে দম্পতি হিসেবে শিগগিরই দেখতে চান। কেউ আবার লেখেন, বিয়ের অপেক্ষায়। কৃতি এবং কবীরকে একসঙ্গে দেখে তাই অনেকের অনুমান, সম্ভবত এই খবর প্রকাশ হওয়ায় তারা শিগগিরই ভক্তদের কিছু সুখবর দেবেন।
তবে, কৃতি বা কবীর কেউই এখন পর্যন্ত এই বিষয়ে কিছু বলেননি। সবাই কৃতি এবং কবীর দুজনের কাছ থেকে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায়।
প্রসঙ্গত, এর আগেও কৃতি শ্যাননের বিয়ে নিয়ে নানা জল্পনা-কল্পনা হয়েছে। তবে তখনও এই প্রেমের বিষয়টিকে উড়িয়ে দিয়েছিলেন  এই অভিনেত্রী।

 

Aminur / Aminur

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...

২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’

বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত

দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’

আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী

প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না

১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম

কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা

নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?

ওটিটিতে আসছে ‘মায়ার জঞ্জাল’, অপি করিমের প্রশংসায় ঋত্বিক