তানোরে রাস্তার গাছ কেটে সাবাড়,অভিযোগের তীর
রাজশাহীর তানোরের বাঁধাইড় ইউনিয়নের (ইউপি) প্রত্যন্ত পল্লীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অধ্যুষিত ধামধুম গ্রামে সরকারি রাস্তার ধারের প্রায় অর্ধশতাধিক ছোট-বড় বিভিন্ন প্রজাতির তাজা কাটার অভিযোগ উঠেছে।এনিয়ে এলাকার সাধারণ মানুষের মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে। এভাবে নির্বিচারে তাজা গাছ কাটায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের দাবি করেছেন স্থানীয় সুশিল সমাজ।
স্থানীয়রা জানান, চাঁপাইনবাবগঞ্জ সদরের মৃত হুমায়ন বিশ্বাসের পুত্র শফিকুল ইসলাম তার জমির উপর দিয়ে রাস্তা ফলে এসব গাছ তার নিজের দাবি করে তিনি কেটেছেন।
প্রত্যক্ষদর্শী জগদিশ, দিনেশ ও উপল কিস্কুসহ একাধিক ব্যক্তি জানান, এভাবে তাজা গাছ কেটে পরিবেশের ক্ষতি করা অন্যায়।তারা বলেন, এর আগেও এরা রাস্তার ধারের গাছ কেটেছেন।তাদের বিচার হয় না বলেই তারা গাছ কাটে। তারা বলেন, এর আগে তার ভাই তৌহিদুল রাস্তার পশ্চিম পারের অনেক গাছ কেটেছে। এবিষয়ে জানতে চাইলে শফিকুল ইসলাম বলেন, তার জায়গার ওপর দিয়ে রাস্তা এবং এসব গাছ তার লাগানো তাই তিনি কেটেছেন।তিনি বলেন,তার লাগানো গাছ তিনি কাটছেন এখানে আবার কার অনুমতি নিতে হবে।এবিষয়ে বিএমডিএ তানোর জোনের সহকারী প্রকৌশলী জামিনুর রহমান বলেন, খবর পেয়ে এসও সাহেবকে সেখানে পাঠানো হয়েছে। তিনি বলেন, গাছ কাটার সত্যতা পাওয়া গেলে নিয়মিত মামলা করা হবে।এবিষয়ে বিএমডিএ'র এসও মোস্তফা বলেন, রাস্তার ধারের গাছ কাটার সত্যতা পাওয়া গেছে, তিনি বলেন,কাটা গাছগুলো নিয়ে যেতে নিষেধ করা হয়েছে,বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে অবগত করা হবে।
এমএসএম / এমএসএম
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
Link Copied