ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

দুমকীতে দুই বছরের কমিটি ১৬ বছর ক্ষমতায়, অনিয়মের অভিযোগ


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ১৭-২-২০২৫ দুপুর ১:২৪

বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিষ্টস্ সমিতির(বিসিডিএস) পটুয়াখালীর দুমকী উপজেলা শাখার কার্যনির্বাহী পরিষদে দুই বছরের জন্য নির্বাচিত হয়ে নামে মাত্র পকেট কমিটি দিয়ে ক্ষমতা ধরে রেখেছেন ১৬ বছর এমন অভিযোগ সাধারণ সদস্যদের।

এছাড়াও সাধারণ সদস্যরা দাবি করেন, ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সাল থেকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সভাপতির পদ ধরে রেখেছেন সরকারি জনতা কলেজের কৃষি বিষয়ের ডেমোনেস্ট্রেটর আব্দুল হালিম খান ও উপজেলার থানা ব্রীজ এলাকায় ওষুধ ব্যবসায়ী মেসার্স নেয়ামত ফার্মা'র সত্ত্বাধিকারী মীর জাকির হোসেন। মাসিক চাঁদা, বাৎসরিক পিকনিকে কোম্পানির ডোনেশনের টাকা, সাধারণ সদস্যের কাছ থেকে উত্তোলনকৃত টাকাসহ আয়-ব্যয়ের কোন হিসাব দেন না তারা। এমনকি ড্রাগ লাইসেন্স করিয়ে দেয়ার নামেও টাকা নিয়ে লাইসেন্স ও দেন না টাকাও দেন না তারা।

উপজেলার মুন্সীর বাজারের নাবিলা ফার্মেসির সত্ত্বাধিকারী সুলতান মুন্সি জানান, কমিটি ধরে রাখতে তাদের(সভাপতি ও সাধারণ সম্পাদক) টালবাহানার শেষ নেই। আসলে মিটিং হলেই সাধারণ সদস্যরা তাদের কাছে বিভিন্ন হিসাব নিকাশ চাইবে এই ভয়ে চতুর এই কমিটি নানান অজুহাতে মিটিং দেয় না।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আব্দুল হালিম খান জানান, কলেজ সরকারিকরণ হওয়ার পর ড্রাগ লাইসেন্স নবায়ন করেন নি তিনি। আর পীযুষের টাকা গত ১ বছর আগেই ফেরত দেয়া হয়েছে। আয়-ব্যায়ের সকল হিসাবই রেজুলেশন আকারে আছে তার কাছে। মিটিং হলেই তিনি তা উপস্থাপন করবেন।

এ বিষয়ে বিসিডিএস'র পটুয়াখালী জেলা শাখার সভাপতি  আজাদ ফার্মেসীর প্রোপ্রাইটর আলহাজ্ব ইসতিয়াক উদ্দিন আহম্মেদ রাহাত  বলেন, সকল অভিযোগই আমাদের কানে আসছে। তিনি যেহেতু সরকারি চাকরি করেন তাহলে আগামী কমিটিতে থাকতে পারবেন না। এই রোজার মাসের মধ্যেই একটি নূতন কমিটি দেয়া হবে।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস