ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

শুকিয়ে গেছে পাহাড়ী ছড়া, দুর্ভোগে গ্রামবাসী


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ১৭-২-২০২৫ দুপুর ৪:০

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার পার্বত্য জনপদের প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী বিপুলসংখ্যক মানুষ পাহাড়ি ছড়ায় প্রবহমান পানি থেকে গোসল, জামাকাপড় ধোয়াসহ প্রয়োজনীয় দৈনন্দিন কাজ করে থাকেন। কিন্তু পাহাড়ি ছড়াগুলো এখন শুকিয়ে আছে। ছড়ায় পানির প্রবাহ না থাকায় পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে করে গ্রামের সাধারণ মানুষের পানির কষ্ট বেড়েছে। অনেকে দূরে কোথাও গিয়ে পানির উৎস্য থেকে দৈনন্দিন পারিবারিক কাজ সারছেন।

সরেজমিন দেখা গেছে, ওয়াগ্‌গাছড়া, পাগলীপাড়া ছড়াসহ বিভিন্ন পাহাড়ি ছড়ায় বর্তমানে পানির প্রবাহ নেই। বর্ষার সময় যেসব ছড়া দিয়ে উপচে পড়ত পানির স্রোত, সেসব ছড়া এখন শুকিয়ে কাঠ হয়ে আছে।

কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের প্রাক্তন সদস্য আপাই মারমা বলেন, নিম্ন আয়ের মানুষ পাহাড়ি ছড়ার প্রতি বেশি নির্ভরশীল। বর্তমানে ছড়ায় পানি না থাকায় তাদের কষ্ট হচ্ছে। তিনি আরো বলেন, ছড়ার আশপাশেই সাধারণ মানুষ বসতি গড়ে তুলেছেন। ছড়ার পানি দিয়ে পারিবারিক ও গৃহস্থালি দৈনন্দিন কাজকর্ম করা ছাড়াও অনেকে সেচকাজেও ছড়ার পানি ব্যবহার করে থাকেন। এখন পাহাড়ি ছড়া শুকিয়ে যাওয়ায় সাকসবজি এবং বিভিন্ন ফসলের জমিতে ও সেচ দিতে সমস্যা হচ্ছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান চিরনজিত তনচংগ্যা বলেন, জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ-এ তিন মাস পানির প্রবাহ না থাকায় পাহাড়ি ছড়াগুলো শুকিয়ে যায়। তিনি আরো বলেন, ছড়ায় পানি প্রবাহের মূল উৎস হলো বৃষ্টি এবং পাহাড়ি ঝরনা ধারা। বৃষ্টি না থাকলে ঝরনা ধারায়ও পানি আসে না। তাই ছড়াগুলো শুকিয়ে যায়। তবে এটি প্রাকৃতিক বিষয়। প্রতি বছর এ সময় সাধারণ মানুষকে পানির কষ্ট ভোগ করতে হয়। সচ্ছল ব্যক্তিরা গভীর নলকূপ বসিয়ে পানির প্রয়োজন মেটাতে পারলেও সবার পক্ষে অতিরিক্ত টাকা খরচ করে গভীর নলকূপ বসানো সম্ভব হয় না। তবে বৃষ্টি নামলে পানির এ কষ্ট আর থাকবে না।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত

মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা

ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু