পবিপ্রবিতে ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় টিম কর্তৃক সদস্য ফরম বিতরন ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১৬ ফেব্রুয়ারী (রবিবার) বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের কনফারেন্স কক্ষে বিকেল ৫ টা থেকে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন থেকে তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং আগ্রহী সদস্যদের মাঝে সদস্য ফরম বিতরনের পরে ফর্ম পূরন করে জমাদান ও আমন্ত্রিত অতিথিদের বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
ফরম বিতরন উপলক্ষে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর সহ-সভাপতি জহিরুল ইসলাম দিপু পাটোয়ারী , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান রিংকু এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সম্পাদক তারেক হাসান মামুন। এছাড়াও উপস্থিত ছিলেন পবিপ্রবি ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ ৩ শতাধিক নবীন সদস্য।
প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি জহিরুল ইসলাম দিপু পাটোয়ারী বলেন, "ছাত্রদল গনতন্ত্রে বিশ্বাস করে। সবার মতামতের প্রাধান্য দেয়। দেশের রাজনৈতিক কালচারে বড়সড় পরিবর্তন এসেছে। আগে কর্মীদেরকে নেতাদের কাছে যেতে হত কিন্তু এখন আর সেটা করা লাগছে না। ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমানের নির্দেশে নেতারা কর্মীদের কাছে পৌছে কর্মীসভা সভা করছে। বিভিন্ন ইউনিটে ছাত্রদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করা হচ্ছে। এটাই প্রমাণ করে ছাত্রদল অন্যান্য ছাত্র সংগঠনগুলোর মত লেজুড়বৃত্তির রাজনীতিতে বিশ্বাস করে না।"
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ