ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

টেকনাফে জেলের জালে আটকা পড়া ভোল মাছটি প্রতি কেজি বিক্রি হয়েছে ১৭০০ টাকায়


টেকনাফ কক্সবাজার প্রতিনিধি photo টেকনাফ কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৭-২-২০২৫ দুপুর ৪:১০

নাফনদীতে টানা জালের আটকা পড়া ভোল মাছটি অবশেষে আজ সোমবার সকালে নয়টার দিকে কক্সবাজারের টেকনাফ পৌরসভার  উপরের বাজারে বিক্রি করা হয়েছে। বেলা ১১ টায় মাছ বিক্রি করা শেষ হয়েছে। মাছটি দেখার জন্য এবং ক্রয় করার জন্য উৎসুক জনতার ভিড় ছিল বাজারকে ঘিরে। 

সকালে বাজারে গিয়ে দেখা যায়, ভ্যান গাড়িতে করে মাছটি বাজারে আনা হয়। চারজন শ্রমিক মাছটি কেটে টুকরা টুকরা করা হয়। কিরে তারা তাদের সাধ্যমত দুই, তিন, পাঁচ, দশ ও বিশ কেজি পর্যন্ত কিনে নিয়ে যায়। প্রতি কেজি বিক্রি করা হয়েছে ১হাজার ৭০০ টাকায়। তবে আগেরদিন  মাইকিং করা  হয়েছিল মাছের দাম ১ হাজার ৬০০ টাকা।

নাফ নদীতে ফেলা হয়েছিল টানা জাল। এ জালে ধরা পড়ল ১৯৫ কেজি (৫ দশমিক ২২ মণ) ওজনের বিশাল একটি ভোল মাছ। প্রায় চার ফুট আকারের মাছটিকে ছয়জন মিলে তুলে এনেছেন মাছের পাইকারি আড়তে। এর আগে গত রোববার বেলা ১১টার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ নাফ নদীর ঘোলারচর এলাকায় এ মাছ ধরা পড়েছিল। 

সাবরাং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুস সালাম এ তথ্যটি নিশ্চিত করে  বলেন, শাহপরীর দ্বীপ কোনারপাড়ার স্থানীয় বাসিন্দা ফয়েজ আহমদের ছেলে মোহাম্মদ কালু ফকিরের মালিকানাধীন টানা জালে ভোল মাছটি ধরা পড়ে।

শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া ট্রলার মালিক সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ হাসান বলেন, রোববার  ভোরে নাফ নদীর শাহপরীর দ্বীপ ঘোলারচর অংশে ১০ থেকে ১২ জেলে টানা জাল ফেলেন। কয়েক ঘণ্টা পর জাল টানেন জেলেরা। এসময় ছোট ছোট মাছের সঙ্গে বিশাল বড় ভোল মাছটি জালে আটকে যায়। পরে জেলেরা নাফ নদী থেকে বড় মাছটি রশি দিয়ে বেঁধে টেনে টেনে চরের ওপরে তুলে নিয়ে আসেন। স্থানীয় লোকজনের সহযোগিতায় মাছটি শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া মৎস্যঘাটে তুলে আনা হয়। পরে টেকনাফের ব্যবসায়ী ২ লাখ ৬০ হাজার টাকায় মাছটি কিনে নেন। পরে তিনি মাছটি টেকনাফ নিয়ে যান। সেখানে নিয়ে মাছটি বরফ দিয়ে রাখা হয়েছিল।

মাছ ব্যবসায়ী জাফর আলম বলেন, ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে ২ লাখ ৬০ হাজার টাকায় মাছটি তিনি কেনেন। এটি টেকনাফ বড়বাজারে কেটে প্রতি কেজি ১ হাজার ৬০০ টাকায় বিক্রি করা হবে। এ জন্য পৌরসভায় মাইকিং করা হয়। গতকালকেই তিন মণের মতো মাছ আগাম বিক্রি হয়েছে।

জানতে চাইলে টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, ‘শাহপরীর দ্বীপের এক জেলের টানা জালে একটি বিশাল ভোল মাছ ধরা পড়ার খবর শুনেছি। শীত মৌসুমে ৫ থেকে ১৫ কেজি ওজন পর্যন্ত ভোল মাছ জেলেদের জালে আটকা পড়ে। এই মাছ সাধারণত ৪০০ কেজি পর্যন্ত হয়ে থাকে।’

মৎস্য কর্মকর্তা আরও বলেন, সাগরে মাছ ধরার ওপর বিভিন্ন ধরনের সরকারি নিষেধাজ্ঞা যথাযথভাবে পালন হওয়ায় মাছগুলো বড় হওয়ার সুযোগ পাচ্ছে। জেলেরাও ভালো দাম পাচ্ছেন।

এমএসএম / এমএসএম

দামুড়হুদায় কোটি টাকার চুল ছিনতাইয়ের রহস্য উদঘাটন: চালক ও ম্যানেজার গ্রেপ্তার, মালামাল উদ্ধার

হাসপাতালের চালক সিভিল সার্জনের গাড়িতে:জুড়ীতে বন্ধ সরকারি অ্যাম্বুলেন্স সেবা

নামজারির কথা বলে ৬০ হাজার টাকা নেয়ার অভিযোগ: ভূমি অফিসে বাকবিতণ্ডা

মাদকের সাথে সংশ্লিষ্টদের কোন রাজনৈতিক পরিচয় থাকতে পারেনাঃ দীপেন দেওয়ান এমপি

নোয়াখালীতে ভোটারবিহীন চরে ভোটকেন্দ্র স্থানান্তরের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ-মানববন্ধন

বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে পুড়ল পোল্ট্রি ফার্ম ও মুদি দোকান

হরিরামপুরে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, এলাকাবাসীর ঝাড়ু মিছিল

সুপেয় পানির সংকট মোকাবিলায় শ্যামনগরে ৩১৭ পরিবারকে বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক দিচ্ছে ইসলামিক রিলিফ

ফরিদপুর-১আসনে জনসেবা বাড়াতে নারী এমপি হেলেন জেরিন খানের প্রতিনিধি হলেন রকিবুল ইসলাম রিপন

গাজীপুরে সাবেক স্ত্রীর পরিবারের হামলার অভিযোগ, আহত একাধিক

টঙ্গীর ৪৮ নম্বর ওয়ার্ডে বর্জ্য অপসারণে নতুন ভ্যান সংযোজন ও পরিচ্ছন্নতা কর্মসূচি

নেত্রকোণার খালিয়াজুরীতে রাতের আঁধারে তিন ষাঁড় গরু চুরি

ধুনটে বিএনপির কার্যালয় ভাঙচুর মামলায় আ’লীগ নেতা গ্রেপ্তার