নরসিংদীতে ক্লে-বার্ড কিন্ডার গার্টেন এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
নরসিংদীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ক্লে-বার্ড কিন্ডার গার্টেন এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫ জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় প্রাঙ্গণে আজ সোমবার (১৭ ফেব্রুয়ারী) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য রোকেয়া আহমেদ লাকী। দিনব্যাপি অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নরসিংদী শহর শাখার সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূইয়া।
সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক নরসিংদীর নবকণ্ঠ এর প্রধান সম্পাদক ও দৈনিক সকালের সময় এর নরসিংদী প্রতিনিধি শান্ত বণিক, গণমাধ্যমকর্মী খন্দকার আমির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো. মাসুদ, সাউন্ড মাইক লাইট এসোসিয়েশন নরসিংদী জেলার নির্বাহী সদস্য শরীফ মো. এহতেশামুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লে-বার্ড কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ডা. রমজান আলী প্রামাণিক।
ক্রীড়া অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, ক্লে বার্ড কিন্ডারগার্টেনের পরিচালক রোকসানা আক্তার নিলা, অভ্যর্থনায় ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ তিথি সূত্রধর।
খেলাধুলা পরিচালনায় ছিলেন সিনিয়র শিক্ষক রাদিকা সুলতানা ও সহকারী শিক্ষক তাহমিনা জাহান, ফারজানা আক্তার মনি। ফলাফল সংরক্ষণের দায়িত্বে ছিলেন, সহকারী শিক্ষক সামিতা আক্তার, ফারজানা আক্তার। ধারা বর্ণনায় ছিলেন, তিথি সূত্রধর ও সামিতা। প্রাথমিক চিকিৎসায় নিয়োজিত ছিলেন, ডা. শরিফ মিয়া।
এ সময় আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক শেফালী আক্তার, রুমানা আক্তার শিলা, শাহ আলম নিলয়।
প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে সকল বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ