ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ঢাবিতে বুবলীর ‘দেয়ালের দেশ’, যা বললেন নায়িকা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮-২-২০২৫ দুপুর ১২:৪৬

ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে গত শনিবার থেকে শুরু হয়েছে ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব’। পাঁচ দিনব্যাপী এ উৎসবের পর্দা নামবে আগামী বুধবার। 

ঢাবির টিএসসি মিলনায়তনে আয়োজিত এ উৎসবে প্রতিদিন প্রদর্শিত হচ্ছে চারটি সিনেমা। ২৩তম আসরের এই চলচ্চিত্র উৎসবে সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া ছবিগুলো দেখানো হচ্ছে। মঙ্গলবার চতুর্থ দিনে দেখানো হবে শবনম বুবলীর আলোচিত ছবি ‘দেয়ালের দেশ’।

মিশুক মনি পরিচালিত এই ছবিতে বুবলীর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন শরিফুল রাজ। সিনেমাটি গত বছরের ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। এবার উৎসবে দেখার জন্য দর্শক-ভক্তদের আহ্বান জানান নায়িকা।

বুবলী বলেন, ‘আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। এ বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র সংসদ ২৩ বছর ধরে উৎসবটি নিয়মিত আয়োজন করছে। এবারের আসরে আমার অভিনীত সিনেমা প্রদর্শিত হবে জেনে আমি সত্যিই আনন্দিত। সিনেমাটি উৎসবে এসে উপভোগ করার জন্য দর্শককে বিশেষভাবে অনুরোধ করছি।’

জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টায় দেখানো হবে ‘দেয়ালের দেশ’ সিনেমাটি। এছাড়াও এদিন সকাল দশটায় দর্শক দেখতে পারবেন চাষী নজরুল পরিচালিত ‘দেবদাস’, দুপুর ১টায় আবদুল আহাদ তানভীর পরিচালিত ‘বাতাসের ফেনা’ এবং বিকেল সাড়ে ৩টায় ধ্রুব হাসান পরিচালিত তাসনিয়া ফারিণ অভিনীত ছবি ‘ফাতিমা’।

এবার উৎসবে টিকেট মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৫০ টাকা। টিকিট পাওয়া যাবে উৎসবের প্রতিদিন সকাল ৯টা থেকে, ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) প্রবেশমুখে। প্রতিদিনের প্রথম প্রদর্শনীটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীরা বিনামূল্যে উপভোগ করতে পারবেন।

এমএসএম / এমএসএম

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...

২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’

বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত

দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’

আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী

প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না

১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম

কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা

নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?

ওটিটিতে আসছে ‘মায়ার জঞ্জাল’, অপি করিমের প্রশংসায় ঋত্বিক