ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

কব্জিকাটা গ্রুপের প্রধান আনোয়ার র‍্যাবের হাতে গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-২-২০২৫ দুপুর ৪:১৮

রাজধানী মোহাম্মদপুরের আতঙ্ক, কিশোর গ্যাংয়ের গডফাদার ও কবজি কাটা গ্রুপের প্রধান আনোয়ার হোসেনকে দুই সহযোগীসহ গ্রেফতার করেছে র‍্যাব।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুর্ধর্ষ এই সন্ত্রাসী গ্রেফতারে স্বস্তি নেমে আসে মোহাম্মদপুর ও আদাবর এলাকায়। ১৮ ফেব্রুয়ারি র‍্যাব একটি সংবাদ সম্মেলনও করে এবিষয়ে। সংবাদ সম্মেলনে বলা হয় কোনো অপরাধীকেই ছাড় দিবে না র‍্যাব। যেখানেই অপরাধ সংঘটিত হবে যেখানেই র‍্যাবের অভিযান চলবে।

র‍্যাব-পুলিশ-সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে গ্রুপের বেশ কয়েকজনকে আটক করলেও, আনোয়ার ছিলেন ধরা ছোয়ার বাইরে। অবশেষে সোমবার এক ডজনেরও বেশি মামলার এই আসামিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব- ২ এর একটি গোয়েন্দা দল।

টার্গেট ব্যক্তির হাতের কবজি কেটে উল্লাস করতেন আনোয়ার। দুর্ধর্ষ এই সন্ত্রাসীকে এলাকাবাসী চেনে কব্জি কাটা আনোয়ার নামে। ছিনতাই, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, মাদক ব্যবসা, মানুষকে কুপিয়ে জখম কিংবা কুপিয়ে হত্যা-এমন কোন অপরাধ নেই, যা কবজি কাটা আনোয়ার গ্রুপ করেনি। এর দলে মোহাম্মদপুর ও আদাবর এলাকায় প্রায় অর্ধশতাধিক কিশোর গ্যাং রয়েছে। এরা সবাই তাদের বড় ভাইদের আশ্রয় প্রশ্রয় থেকে থাকে।

এমএসএম / এমএসএম

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন