রূপসা ঘাটের পন্টুন-গ্যাংওয়ের বেহালদশা
খুলনার রূপসা ঘাটের দুই পাড়ের পন্টুন এবং গ্যাংওয়ে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। একাধিক জায়গায় লোহা খসে তৈরি হয়েছে ফাঁকা। ভারবহনে দুর্বল হয়ে পড়েছে গ্যাংওয়ে। ফলে প্রতিনিয়ত দুর্ভোগে পড়ছে সাধারণ মানুষ। এই ঘাট দিয়ে প্রতিদিন দুই পাড়ে হাজার হাজার মানুষ যাতায়াত করে। নিয়মিত টোল আদায় হলেও সংস্কার হচ্ছে না। অন্যদিকে, বিগত দিনে খুলনা সিটি করপোরেশন রুপসা ঘাট নিয়ন্ত্রণ করলেও ৫ আগস্টের পর খুলনা বিআইডব্লিউটিএ ঘাটটি নিজেদের আয়ত্তে নিয়ে ইজারা দিয়েছে। সরেজমিনে দেখা যায়, রূপসার পশ্চিম পাড়ে পন্টুন ভালো থাকলেও মরিচা পড়ে ভাঙন ধরেছে গ্যাংওয়েতে। যেখানে সেখানে হয়েছে ছিদ্র। দুর্ঘটনা এড়াতে ছিদ্র জায়গায় ইট দিয়ে রাখা হয়েছে। একই দশা পূর্ব পাড়ের গ্যাংওয়ের। সাধারণ মানুষ গ্যাংওয়ে দিয়ে যাওয়ার সময় ভোগান্তিতে পড়ছেন। খোঁজ নিয়ে জানা যায়, খান জাহান আলী সেতু তৈরি হওয়ার পর কালক্রমে রূপসা ফেরিঘাট খেয়াঘাটে পরিণত হয়। ফেরি না থাকলেও এই ঘাটটি যাতায়াতের জন্য গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। ট্রলারে করে প্রতিদিন প্রায় ৪০ হাজার মানুষ এই ঘাট পারাপার হন। সবশেষ অর্থবছরে এই ঘাট থেকে খুলনা সিটি করপোরেশন রাজস্ব আয় করেছে প্রায় ৬৫ লাখ টাকা। তবে ৫ আগস্টের পর বিআইডব্লিউটিএ ঘাটটি নিজেদের আয়ত্তে নিয়ে ইজারা দিয়েছে। এ বিষয়ে খুলনা সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী বলেন, ৫ আগস্টের পর খুলনা বিআইডব্লিউটিএ ঘাটটি নিজেদের আয়ত্তে নিয়ে ইজারাদার নিয়োগ দিয়েছে। এজন্য আমরা সংস্কার করতে পারছি না। খুলনা সিটি করপোরেশন এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করবে বলে জানান এই প্রকৌশলী। ঘাট পারাপারের সময় রফিক আলী বলেন, ঘাটে নিয়মিত টোল আদায় করা হয়। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংস্কারের বিষয়টি আমলে নিচ্ছে না। ফলে সাধারণ মানুষ দুর্ভোগে পড়ছেন। চাকুরীজীবী আসাদুজ্জামান বলেন, আমি নগরীর গগন বাবু রোডে থাকি। এই ঘাট পাড় হয়ে ফকিরহাটে আমার কর্মস্থলে যাতায়াত করতে হয়। গ্যাংওয়ের বিভিন্ন জায়গা ভেঙে গেছে। একরকম আতঙ্ক নিয়ে প্রতিদিন ঘাট পারাপার হতে হয়। পূর্ব রূপসা ঘাট পাড় হওয়ার সময় মেহেদী হাসান ওমর অভিযোগ করে বলেন, নিয়মিত টোল আদায় হলেও দীর্ঘদিন ঘাটের পন্টুন আর গ্যাংওয়ে সংস্কার করছেন না সংশ্লিষ্টরা। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক (খুলনা) মোহম্মদ আশরাফ উদ্দিন বলেন, রুপসা ঘাটের পল্টন এবং গ্যাংওয়ে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। খুব শিগগির কাজ শেষ হবে।
এমএসএম / এমএসএম
বারহাট্টায় তাপ ছড়াচ্ছে সবজির দাম, কাঁচা মরিচের ট্রিপল সেঞ্চুরি
রায়গঞ্জে ইলিয়াস হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার ও লাইসেন্সবিহীন গ্যাস সিলিন্ডার মজুত: দুই প্রতিষ্ঠানকে জরিমানা
লোহাগড়ার জয়পুরে পাট পরিবহনে চরম ভোগান্তি, বখাটেদের উৎপাতের অভিযোগে বিপাকে কৃষক
ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি
কোনাবাড়ীতে একাধিক উন্নয়নকাজের উদ্বোধন করলেন গাজীপুর সিটি প্রশাসক
ঘোড়াঘাটে খালের পানি থেকে ৩০পিচ ইয়াবা উদ্ধার
কুড়িগ্রামে মহাস্থান রেজিমেন্টের ৩২ বি এন সি সি ব্যাটালিয়ান প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত
আটোয়ারির খাল খনন প্রকল্পের অর্থ হরিলুট, তদন্তে প্রমাণিত
লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার চেষ্টার অভিযোগে স্ত্রী আটক
হবিগঞ্জে এনসিপি নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে স্মারকলিপি
কুড়িগ্রামে দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় ৯ উপজেলায় একযোগে সাঁড়াশি অভিযান, বিপুল অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস