হিন্দু থেকে মুসলমান হলেন দিপক দাস
মুসলমানদের আচার-ব্যবহার, ধর্মীয় রীতিনীতি ও সংস্কৃতিতে অনুপ্রাণিত হয়ে স্বেচ্ছায় ও স্বজ্ঞানে হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন দিপক দাস। বর্তমানে তার নাম মো. আদিল মাহমুদ। তিনি মাদারীপুর জেলার ডাসার উপজেলার ইউএনও অফিসে পরিছন্নতাকর্মী হিসেবে কর্মরত আছেন।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন তার সহকর্মী মো.সুলাইমান। দিপক কালকিনি উপজেলার ঝাউতলা গ্রামের কিরন দাসের ছেলে।
জানা গেছে, ১৬ ফেব্রুয়ারি ইসলাম ধর্মে দিক্ষিত হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঢাকা জজ কোর্টের একজন বিজ্ঞ আইনজীবীর এফিডেফিডের মাধ্যমে নিজেই ঘোষণা দেন দিপক।
সদ্য মুসলিম হওয়া মো. আদিল মাহমুদের এফিডেফিড সূত্রে জানা যায়, তিনি নিজের ইচ্ছায় হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। পারিপার্শ্বিক অবস্থায় ইসলাম ধর্মের বন্ধু-বান্ধবীদের বিভিন্ন ধর্মীয় আচরণ (নামাজ, রোজা) দেখে অনুপ্রাণিত হন। ধীরে ধীরে ইসলাম ধর্মের ওপর আকৃষ্ট হয়ে তার অলৌকিক পরিবর্তন ঘটে। শীতল ছায়াতলে আশ্রয়ের জন্য মনস্থির করে প্রথমে একজন মাওলানার মাধ্যমে পবিত্র ধর্ম ইসলাম গ্রহণ করেন। পরে রাষ্ট্রীয়ভাবে ঢাকা জজ কোর্টের মাধ্যমে এফিডেফিড করেন।
তিনি আরও জানান, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যাতে ইসলামের দাওয়াত সবার ঘরে ঘরে পৌঁছে দিতে পারি। এ ব্যাপারে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল আরেফীন বলেন, তার বিষয় আমি অবগত নয়। তার নিয়োগ অস্থায়ী।
এমএসএম / এমএসএম
শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা
দুই দিনের সফরে আজ কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী
বোদায় ইউএনও'র বিরুদ্ধে প্রায় অর্ধ কোটি টাকার ঠিকাদারী করার অভিযোগ
কাশিমপুরে পানিবন্দী ৫০০ পরিবারের মাঝে গাজীপুর সিটি কর্পোরেশনের ত্রাণ বিতরণ
সিসি ক্যামেরা ও ইন্টারনেট সংযোগ স্থাপনে ব্যাপক অনিয়ম
বাগেরহাটে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে
পেকুয়ায় ৮ শতাধিক পরিবার পেল যুবদলের ত্রাণ
ট্যালেন্টপুল বৃত্তিতে কৃতিত্ব দেখাল মুনতাসির আজমাঈন
দেশের একটি মন্দিরেও হামলা হয়নি গত দুই বছরে: চিফ হুইপ
পটিয়ায় বন্যার্তদের মাঝে এনসিপির উপহারসামগ্রী বিতরণ
নড়াইলে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্তদের সনদ ও পুরস্কার বিতরণ
গোপালগঞ্জে বন্যা মোকাবিলায় প্রশাসনের প্রস্তুতি, জনসচেতনতামূলক প্রচার জোরদার