টিকটক বানাতে গিয়ে হত্যা,
পটুয়াখালীতে চাঞ্চল্যকর ঈসা হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেফতার দুই, রহস্য উন্মোচন
টিকটক বানাতে গিয়ে হত্যা কান্ডের শিকার পটুয়াখালীর ইঁটবাড়িয়া এলাকার মহিউদ্দীন ঈসা হত্যা রহস্য উন্মোচন করা হয়েছে। এ ঘটনার মুল হোতা তুহিন ও তার সহযোগি কিশোর নাহিদকে হত্যাকান্ডে ব্যবহৃত বাংলা দা, রক্তমাখা জুতাসহ আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুর আড়াইটায় জেলা পুলিশ কনফারেন্স রুমে প্রেস ব্রিফিং এ তথ্য জানান পুলিশ সুপার মো: আনোয়ার জাহিদ।
পুলিশ সুপার জানান ৪ ফেব্রæয়ারি সকালে অটো টালক মহিউদ্দীন ঈসার মালিকানাধীন অটোনিয়ে ঘুরতে বের হয় একই এলাকার তুহিন(২২) ও তার সহযোগি আমতলী এলাকার মহিষকাটা গ্রামের নাহিদ(১৪)। তারা টিকটক বানানোর কথা বলে ঈসার অটো নিয়ে শহরের বিভিন্ন এলাকায় ঘুরতে থাকে। এক সময় তারা অটো নিয়ে লোহালিয়া সেতু পার হয়ে দশমিনা থানার আলীপুরা গ্রামে চলে যায়। সেখানে একটি তরমুজ ক্ষেতে ঈসাকে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে আসে। পরের দিন পুলিশ লাশ উদ্ধার করে মামলার তদন্তে নামে। তথ্য প্রযুক্তির সহয়তায় বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে প্রথমে সহযোগি নাহিদকে আটক করে পুলিশ। তার দেয়া তথ্যের ভিত্তিতে হত্যাকান্ডের মাষ্টারমাউন্ড তুহিনকে ঢাকা থেকে আটক করে পুলিশ। পুলিশ সুপার আরো জানান, মুলত ঈসার অটোরিক্সাটি তারা নিয়ে যাবে বলে টার্গেট করেছিলো। কিন্তু যখন তাঁকে কুপিয়ে হত্যা করা হয় তখন ধ্বস্তাধস্তিতে অটোবাইকের চাবি হারিয়ে যায়। লাশের সাথে সেদিন পুলিশ সেটিও উদ্ধার করে। একটি ক্লুলেস মার্ডারের মুল পরিকল্পনাকারীকে আটকে যারা সহযোগিতা করেছেন তাদের পুলিশ বিভাগের পক্ষ থেকে ধন্যবাদ জানা পুলিশ সুপার।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
Link Copied