ন্যাশনাল প্লাজা সমবায় সমিতির সভাপতি’কে অপহরণ!
রফিকুল ইসলাম খান :
ন্যাশনাল প্লাজা সমবায় সমিতির সভাপতিকে অপহরণ করে চাঁদা দাবি ও হত্যার হুমকির ঘটনা ঘটেছে। জানা যায়, ন্যাশনাল প্লাজা সমবায় সমিতির সভাপতি মো. আইয়ুব আলী সিকদার (৫৪)কে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে শারীরিক নির্যাতন করে চাঁদা দাবি ও জানে মেরে ফেলার হুমকি দেয় একটি সন্ত্রাসী চক্র। এ ব্যাপারে তেজগাঁও থানায় একটি লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী আইয়ুব আলী।
আইয়ুব আলী এই প্রতিবেদককে বলেন, গত ৪ ফেব্রুয়ারি আশুলিয়ার আউকপারাস্ত ন্যাশনাল প্লাজা সমবায় সমিতির নামে বরাদ্দকৃত আউকপাড়া মৌজার সিএস খতিয়ান নং ৪ ও ১৬ এর বিভিন্ন দাগের মোট ২০ একর জমির বিষয়ে তেজগাঁও ভূমি অফিসের কর্মকর্তাদের সহিত আলাপ আলোচনা করে বিকালে ভূমি অফিসের নিচে নামলে আগে থেকেই ওৎ পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত তাকে অপহরণ করে তেজগাঁও শিল্প এলাকার অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন করে এবং বলে আমাদেরকে ২ কোটি টাকা নতুবা আউক পাড়ার জমির ১০ একর জমি আমাদের নামে লিখে দিবি, তা নাহলে তোকে জানে মেরে ফেলবো, কেউ তোকে বাঁচাতে পারবে না।
এ সময় আইয়ুব আলীর চিৎকার চেঁচামেচিতে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা আইয়ুব আলী’কে রেখে দ্রুত পালিয়ে যায়, পরে স্থানীয় লোকজন আয়ুব আলীকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করে। আইয়ুব আলী আরো বলেন এই ঘটনার পূর্বেও আমার সমিতির (ন্যাশনাল প্লাজা সমবায় সমিতি)'র কয়েকজন সদস্যকে মারধর ও তাদের ঘরবাড়ি ভেঙে দিয়েছে এই সন্ত্রাসী চক্র।
সন্ত্রাসী চক্রটির পরিচয় জানতে চাইলে আইয়ুব আলী বলেন, আউকপাড়া আদর্শ গ্রামের মাহবুবুর রহমানের ছেলে মোহাম্মদ সালেহীন খান শাহিদ (৪৯), আইয়ুব আলীর ছেলে মতিউর রহমান (৪৩) (মুটা মতি), বেলমা পূর্বপাড়া আলতাফ আলীর ছেলে মো. কবির হোসেন (৪৮) (গাড়ি কবির), বাস্তহারা আদর্শ গ্রামের মৃত অলিউল্লাহ'র ছেলে মো. মোস্তাফিজুল্লাহ শামসু (৫০) ও আউক পাড়া আদর্শ গ্রামের আবুল কাশেম এর ছেলে মাইদুল ইসলাম মানিক (৫৯) এর নাম উল্লেখ করেন এবং এরা সকলেই পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগে সরকারের দোসর আশুলিয়া আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিনের ছত্রছায়ায় থেকেই জমি দখল, চাঁদাবাজি-সহ নানা অপকর্ম করে থাকেন।
গত জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের পর শাহাবুদ্দিন চেয়ারম্যান পালিয়ে গেলেও দূরে থেকেই এই সন্ত্রাসীদের মাধ্যমেই তার সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে চলেছে। ভুক্তভোগী আইয়ুব আলী'র দাবি, যে কোন মুহূর্তে এই সন্ত্রাসীরা তাকে হত্যা করতে পারে, তিনি এখন তার জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন, তিনি আরো বলেন আপনাদের মাধ্যমে- প্রশাসনের কাছে আমি এ বিষয়টি তদন্ত করে দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি।
জামিল আহমেদ / জামিল আহমেদ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়