আলু চাষে বেঙ্গল মিশ্র সারে বাম্পার ফলনের সম্ভাবণা
রাজশাহীতে বেঙ্গল মিশ্র সারে আলু চাষে বাম্পার ফলের সম্ভাবনা দেখা দিয়েছে। চলতি রবি মৌসুমে রাজশাহীর বিভিন্ন উপজেলায় চাষিরা আলুর চাষাবাদে বেঙ্গল মিশ্র সার ব্যবহার করে। বর্তমানে বেঙ্গল মিশ্র সারে চাষাবাদকৃত জমিতে আলুর গাছ ভালো হয়েছে এবং পর্যাপ্ত আলু ধরা শুরু হয়েছে।
সম্প্রতি জেলার তানোর, বাগমারা, গোদাগাড়ী, পবা, মোহনপুর, দূর্গাপুর ও পুঠিয়া এলাকার আলুর ক্ষেত পরিদর্শন এবং কৃষকদের সাথে কথা বলে এ তথ্য পাওয়া গেছে। শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলন হবে বলে আশা করছেন তারা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কৃষকরা জানিয়েছেন, চলতি মৌসুমে রাজশাহী জেলায় ৩৮ হাজার ৫ শত হেক্টর জমিতে আলুর চাষাবাদ হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে সাড়ে তিন হাজর হেক্টর বেশি। জেলার সকল উপজেলায় ভিন্ন ভিন্ন সারের পাশাপাশি কৃষকরা এ বছর আলু চাষে বেঙ্গল মিশ্র সারের ব্যবহার করেছে। বিগত বছরগুলোতে বেঙ্গল মিশ্র সার ব্যবহার করে কৃষকরা ভালো ফলন পাওয়ায় এ বছর ব্যবহারের পরিমান বেড়েছে।
রাজশাহী জেলার তানোরের আবদুর রাজ্জাক নামের এক কৃষক এ বছর চারশত বিঘা জমিতে আলুর চাষাবাদ করেছেন। এর মধ্যে পঞ্চাশ বিঘা জমিতে তিনি শুধু বেঙ্গল মিশ্র সার দিয়ে আলাদা করে আলুর চাষাবাদ করেছেন। তিনি বলেন, জমিতে বর্তমানে আলুর গাছের অবস্থা খুবই ভালো এবং আলু ধরাও শুরু হয়েছে। তার প্রজেক্টে অন্যান্য আলুর মতোই বেঙ্গল মিশ্র সার দিয়ে চাষাবাদ করা আলুর বাম্পার ফলন হবে বলে তিনি আশা করছেন।
সাউথ বেঙ্গল ফার্টিলাইজার মিলস লিমিটেড ও নোয়াপাড়া গ্রুপের উৎপাদিত বেঙ্গল (এনপিকেএস) মিশ্র সার ব্যবহারের করে এ বছর আলুর বাম্পার ফলের সম্ভাবনা দেখছেন জেলার দূর্গাপুর উপজেলার চাষি লাল মোহাম্মাদ, বাগমারার শামসুর রহমান, পবার আব্দুল খালেক ও মোহনপুরের ইউসুফ আলী।
তারা জানান, বেঙ্গল মিশ্র সার যেহেতু চারটি সারের মিশ্রন দিয়ে তৈরী ফলে চাষাবাদের আলাদা ঝামেলা পোহাতে হয়না। জমির অবস্থা পরিমন মতো একটি সার ব্যবহার করলেই ভালো ফলন পাওয়া যায়। এ বছর আলু চাষে বেঙ্গল মিশ্র সারের ব্যবহারে বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলেও জানান তারা।
আজ সকালে জেলার তানোরের আলু চাষী আব্দুর রাজ্জাকের বেঙ্গল মিশ্র সার দিয়ে চাষাবাদকৃত আলুর ক্ষেত পরিদর্শন করেন কোম্পানীর এরিয়া ম্যানেজার ফারুক হোসেন বাবু, বিসিআইসি সার ডিলার গৌতম কুমার শাহ্, মফিজুল ইসলাম রিপনসহ স্থানীয় কৃষকরা।
এ সময় বেঙ্গল মিশ্র সারের কার্যকারিতা নিয়ে কৃষকরা সন্তোষ প্রকাশও করেন। এছাড়া বাজারে বিভিন্ন সময় সারের সরবরাহ ও দাম নিয়ে ঝামেলা হলেও বেঙ্গল মিশ্র সারের সহজলভ্যতা এর চাহিদা আরো বাড়িয়ে দিয়েছে বলেও জানান কৃষক আব্দুর রাজ্জাক।
এমএসএম / এমএসএম
নওগাঁ-৬ আসনের এমপি রেজুর নিজস্ব অর্থায়নে আত্রাই ও রানীনগরে নির্মিত হচ্ছে পুলিশ বক্স
লাকসামে রেলওয়ে শ্রমিক ও কর্মচারীদল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত
সিংড়ায় ১৯৮১ সালে খননকৃত গ্যাসকুপ, রাতারাতি বন্ধ, হাজারো প্রশ্ন!
মহারশি নদীর বন্যার স্থায়ী সমাধানে তিন মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ নেওয়া হবেঃ ত্রাণ প্রতিমন্ত্রী
জাল দলিলে নামজারির অভিযোগ থাকা ভূমি কর্মকর্তা পুরস্কৃত, মদনে সচেতন মহলে ক্ষোভ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৪ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ
মোহনগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক পদ শূন্য
বিশ্ব বাঘ দিবস আজ: সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়ে ১২৫, প্রযুক্তিনির্ভর সুরক্ষায় আশার আলো
আশুলিয়ার বেশিরভাগ সড়ক-মহাসড়ক গিলে ফেলেছে ব্যাটারিচালিত রিকশা
ভূরুঙ্গামারীতে যৌথ বাহিনীর অভিযানে গাঁজাগাছসহ মাদক কারবারি গ্রেফতার
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য ১০০ কোটি টাকার ফান্ড গঠন করলেন প্রধানমন্ত্রী
বিএনপি ও এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি