ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

ওয়াকার-মিসবাহ সরে যেতেই অবসর থেকে ফিরলেন আমির


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৭-৯-২০২১ দুপুর ১২:১৬

ম্যানেজমেন্টের ওপর অভিমান করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন মোহাম্মদ আমির। তবে পাকিস্তানে সম্প্রতি চলেছে দিনবদলের হাওয়া। তাতেই সিদ্ধান্ত বদলে এখন পাকিস্তান দলে ফিরতে প্রস্তুত তিনি। ‍এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যমে।

গতকাল সোমবারই মাত্র পাকিস্তান দলের দুই প্রধান পদ, প্রধান কোচ ও বোলিং কোচের পদ ছেড়েছিলেন মিসবাহ উল হক আর ওয়াকার ইউনিস। দু’জন পাকিস্তানের শীর্ষ দুই পদ ছাড়ার পরই নিজের সিদ্ধান্ত বদলে ফেললেন আমির।

চলতি বছরের জানুয়ারি মাসে অবসরের সিদ্ধান্ত দিয়েছিলেন আমির। নিজের পারফর্ম্যান্স নয়, তার সমস্যাটা যে ছিল পাকিস্তান দলের দুই কোচের সঙ্গে, সেটাও পরিষ্কার করে দিয়েছিলেন তিনি। দুজনের নাম না উল্লেখ না করেই জানিয়েছিলেন দুই কোচ মিসবাহ ও ওয়াকার যদি কখনো দল ছাড়েন, তাহলেই ফিরতে পারেন জাতীয় দলে। অবশেষে আমিরের শর্ত পূরণ হয়েছে। তাই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, পাকিস্তান দলে ফিরতে প্রস্তুত তিনি। 

মিসবাহ আর ওয়াকারের সঙ্গে তার সম্পর্কের অবনতি হয়২০১৯ সালে। টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে মিসবাহ ও ওয়াকারের তোপের মুখে পড়েন তিনি। অথচ তার এই সিদ্ধান্ত ছিল একান্তই ব্যক্তিগত, চোট থেকে বাঁচতে আর তিন ফরম্যাটের ধকল এড়াতেই নিয়েছিলেন এই সিদ্ধান্ত, আর সেটা পরিষ্কার বলেও দিয়েছিলেন তিনি।

এরপর থেকেই মিসবাহ ওয়াকার জুটির সঙ্গে নানা কোন্দলের খবর প্রকাশ পায় পাকিস্তানি সংবাদ মাধ্যমে। বিষয়টা যে গুঞ্জন ছিল না, সেটা বোঝা গেছে চলতি বছরের শুরুতে তার সিদ্ধান্তেই। এবার সেই দুজন সরে গেছেন, তাই দলে ফেরার ঘোষণাই দিয়ে দিলেন আমির।

জামান / জামান

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে