পটুয়াখালীতে ঐতিহ্যবাহী মহিষের লড়াই অনুষ্ঠিত
পটুয়াখালীর কলাপাড়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মহিষের লড়াই অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল নয়টায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের দারোগা বাঁধ সংলগ্ন পশ্চিম বাদুরতলী গ্রামের বিলে এ লড়াই অনুষ্ঠিত হয়। লড়াইয়ে স্থানীয় সোহেল মিরার বলি মহিষ ও মো. হেল্লাল সরদারের বলি মহিষ অংশগ্রহণ করেন। প্রায় ১০ মিনিটের লড়াইয়ে সোহেল মিরার মহিষ বিজয় লাভ করে। দীর্ঘদিন পর এমন লড়াইয়ের আয়োজন করায় দুর দুরান্ত থেকে ওই বিলে ভীড় জমায় হাজার হাজার মানুষ। দুই মহিষের দুর্দান্ত লড়াই দেখে অনেকটা উচ্ছসিত ছিলো দর্শকরা।
স্থানীয়রা জানায়, দুইটি মহিষ প্রচণ্ডভাবে একে অপরকে হারানোর জন্য যুদ্ধ চালাচ্ছিলো। লড়াই শেষ না হলেও মহিষ পালক ওই মহিষ দুটিকে বিভক্ত করার চেষ্টা করেছেন। কিন্তু কোনো কিছুতেই যেন থামছিলো না মহিষ দুটি। প্রায় ১০ মিনিট লড়াইয়ের এক পর্যায় সোহেল মিরার মহিষ মো. হেল্লাল সরদার মহিষকে পরাজিত করে।
বলি মহিষের মালিক সোহেল মীরা বলেন, বাড়িতে অনেক মহিষ আছে। তবে চেলা দেয়ার জন্য গত ১৫ দিন আগে এ মহিষটি আমতলী উপজেলা আমড়াগাছিয়া থেকে ৩ লাখ ৫০ হাজার টাকায় কেনা হয়েছে। আমাদের বাড়ির পাশে একই এলাকার হেল্লাল সরদার একটি বলি মহিষের সাথে লড়াই দেয়া দেয়া হয়। এতে তার মহিষটি পরাজিত হয়েছে বলে তিনি জানিয়েছেন।
অপর মহিষের মালিক হেল্লাল সরদার জানান, প্রতি বছরই বছর পারিবারিকভাবে এই লড়াই এর আয়োজন করি। গত বছর আমার এই মহিষ দিয়ে লড়াই দেওয়া হয়েছে তখন জিতেছিলাম। ভবিষ্যতে এই লড়াই আয়োজন করা হবে।
দিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো.রব হাওলাদার শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে। ভবিষ্যতে গ্রাম বাংলার ঐতিহ্য এ মহিষের লড়াই আয়োজন করা হবে।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত