মাদারীপুরে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার
মাদারীপুরে কষ্টিপাথরের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে মাদারীপুর সদর উপজেলার দেবরাজ গ্রামের ইয়াকুব আলী শেখের ঘর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
পুলিশ, পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াকুব শেখের বড় ছেলে শাহ আলী বসবাসের জন্য নতুন ঘর তৈরির কাজ শুরু করেন। এজন্য বাড়ির পাশের জমিতে ভেকু মেশিন দিয়ে মাটি খননের কাজ করছেন তিনি। বুধবার বিকেলে ওই মেশিনে ১৯ কেজি ওজনের কষ্টিপাথরের একটি বিষ্ণুমূর্তি উঠে আসে। পরে ইয়াকুব শেখের ছেলে শাহ আলী পাথর ধুয়ে ঘরে রেখে দেয়। খবর ছড়িয়ে পড়লে কষ্টিপাথর দেখার জন্য স্থানীয় লোকজন ইয়াকুবের বাড়িতে ভীড় করে। এই খবর পেয়ে পুলিশ রাতে মূর্তিটি উদ্ধার করে।
মাদারীপুর সদর মডেল থানার পুলিশের পরিদর্শক মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে সদর উপজেলার দেবরাজ গ্রামের ইয়াকুব শেখের ঘর থেকে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
কচুয়া-বেতাগী সেতু হলে দুই বন্দরের সঙ্গে যোগাযোগ সহজ হবে: রফিকুল ইসলাম জামাল
লংমার্চ ঘিরে ১১ দলের নাশকতার আশঙ্কা- ব্যারিস্টার শুক্লা
শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন
বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা
ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা
অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ
সাভারে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার
তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু