মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মৌশাইর শাখায় বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নান্দনিক সব আয়োজনের মধ্য দিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মৌশাইর শাখায় (ইংরেজি ভার্সন) অনুষ্ঠিত হয়েছে বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মনোমুগ্ধকর আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের নির্বাহী অধ্যক্ষ মিসেস রিফাত নবী আলম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজ দক্ষিণখানের অধ্যক্ষ প্রফেসর এম এ মান্নান। আয়োজনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ মৌশাইর শাখার ইংরেজি ভার্সনের পরিচালক মিসেস ফাল্গুনী অধিকারী, বাংলা মাধ্যমের পরিচালক মোঃ মোতাসিম বিল্লাহ, উপ-পরিচালক হেমন্ত কুমার দেবনাথ, সহকারি পরিচালক মিসেস বিলকিস আক্তার এবং প্রশাসনিক কর্মকর্তা মো. মাসুম রেজা প্রমুখ।
গত ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত আনন্দমুখর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ২০২৪ সালে একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমে সাফল্য অর্জনকারী ইংরেজি ভার্সনের ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানের শেষাংশে ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে ইংরেজি ভার্সনের ছাত্রছাত্রীদের পরিবেশিত নজরকাড়া নাচ, গান, শিক্ষামূলক নাটিকা বিমোহিত করে উপস্থিত সকলকে।
এমএসএম / এমএসএম
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত
পিক্সেল থেকে পার্সপেক্টিভ: তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি
বিএমইউতে জাতীয় শিশু ক্যান্সার সচেতনতা মাস ২০২৬ উপলক্ষে র্যালি
আন্তর্জাতিক রিয়েল এস্টেট বিশেষজ্ঞ প্রতিনিধি দলের রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন
এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর
ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ
চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর