ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

আলফাডাঙ্গা থানায় মামলা করায় বাদীকে কুপিয়ে গুরুত্বর জখম


শাহিদুল ইসলাম, আলফাডাঙ্গা photo শাহিদুল ইসলাম, আলফাডাঙ্গা
প্রকাশিত: ২০-২-২০২৫ বিকাল ৫:৩০

ফরিদপুরের আলফাডাঙ্গা থানায় মামলা করায় বাদী হাসান গাজীকে কুপিয়ে গুরুত্বর জখম করে দুই পা ভেঙ্গে কয়েক খন্ড করেছে আসামীরা। ২০ ফেব্রুয়ারী বৃহস্পতিবার ভোর ৬টায় বিদ্যাধর গ্রামে মামলার ১নং  আসামী সবুজ মিয়া  এর নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক লোকজন নিয়ে বাদী হাসান গাজীর বসত বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর,লুটপাট ও মারধর এর ঘটনা ঘটে। বাদীকে বাচাতে এগিয়ে আসলে জামায়াত ইসলামীর আলফাডাঙ্গা সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সভাপতি ও কাজী আমেনা ওয়াহেদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহাবুদ্দিন শরীফের উপর হামলা চালিয়ে তার ডান পা ভেঙ্গে দেয় আসামীরা। হামলায় আহত বাদী হাসান গাজী(৪৪),তার স্ত্রী আলেয়া বেগম(৪০),শাহাবুদ্দিন(৪৫) ও মাহাবুব শেখ(৩৪) কে কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে বাদী হাসান গাজীর অবস্থা খারাপ হওয়ায় তাকে উন্নত চিকি?সার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল  ভর্তি করা হয়েছে। স্থানীয় লোকজন ৯৯৯ ফোন করলে পুলিশের এস আই মফিজুল ইসলাম থানার একটি টিমসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। হাসপাতাল থেকে শাহাবুদ্দিন বলেন, গত ১২ ফেব্রুয়ারী আসামীরা বাদী হাসানের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করলে হাসান গাজী থানায় মামলা করে। মামলা নং- ১১,তাং-১৫-২-২৫ইং। মামলার জের ধরেই এ ঘটনা ঘটেছে। প্রধান আসামী সবুজ মিয়া 

এর সাথে যোগাযোগ করলে তাকে পাওয়া যায় নাই।আলফাডাঙ্গা সদর ইউনিয়ন চেয়ারম্যান সোহরাব হোসেন বুলবুল বলেন, আমি দুপুরে শুনেছি বিদ্রাধর গ্রামে মারামারী হয়েছে। গ্রামের দুই গ্রুপের লোকজনকে নিয়ে পূর্বে মিমাংশার চেষ্টা করছি কিন্তু পারি নাই।খবর পেয়ে জামায়াত ইসলামীর আলফাডাঙ্গা সদর ইউনিয়নের সাধারন সম্পাদক মো: আকতার হোসেন কাশিয়ানী সরকারী হাসপাতালে দেখতে যান আহত ওয়ার্ড সভাপতি শাহাবুদ্দিনকে। তিনি বলেন, উপজেলা সভাপতি ও সাধারন সম্পাদককে অবগত করেছি,তারা একটা সিদ্ধান্ত নিবেন।  জানতে চাইলে থানা অফিসার ইনচার্জ হারুন অর রশিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

রেলওয়ে সমবায় ঋণদান সমিতির নির্বাচন বাতিল

বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন

বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু

লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ

কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী

চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত

আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত