ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

মিরপুর পাবলিক স্কুলে ক্রীড়া ও মেধা মূল্যায়ন পুরস্কার বিতরণ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১-২-২০২৫ দুপুর ৩:৬

মিরপুর পাবলিক স্কুলে বার্ষিক ক্রীড়া, মেধা মূল্যায়ন, এস.এস.সি ব্যাচ ২০২৫ সম্মাননা ও রচনা প্রতিযোগিতা এবং বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

২০ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত এই বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে স্কুলের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীরা ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে স্কুলের প্রধান শিক্ষক বলেন, "আমরা দেশ ও জাতির উন্নয়নে কাজ করে যাচ্ছি এবং বর্তমান সরকারের নির্দেশনা মেনে বিদ্যালয় পরিচালনা করছি। আমাদের শিক্ষার মান উন্নয়নে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে, যা ইতোমধ্যে গার্ডিয়ানদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।"

তিনি আরও বলেন, "আমরা শুধু পাঠ্যবইয়ের শিক্ষায় সীমাবদ্ধ নই, বরং শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমেও জোর দিচ্ছি। ভবিষ্যতে আমাদের লক্ষ্য মিরপুর পাবলিক স্কুলকে দেশের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করা।"

এ বছর মেধা ও প্রয়োজনের ভিত্তিতে একাধিক শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের মেধার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে ক্রীড়া ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে প্রধান শিক্ষক অভিভাবকদের উদ্দেশে বলেন, "আপনার সন্তানের সঠিক শিক্ষা ও ভবিষ্যৎ গঠনের জন্য আমাদের ওপর আস্থা রাখুন।"

স্কুলের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি জানান, আধুনিক প্রযুক্তি-ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালুর পাশাপাশি শিক্ষার্থীদের জন্য আরও সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হবে। তিনি অভিভাবকদের শিক্ষার্থীদের নিয়মিত মনিটরিং করার আহ্বান জানান এবং শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি সহপাঠ্যক্রমিক কার্যক্রমে অংশগ্রহণের উৎসাহ দেন।

এই আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা একসঙ্গে আনন্দঘন সময় কাটান এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

এমএসএম / এমএসএম

বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ উদযাপন মোহাম্মদপুর মহিলা কলেজ প্রাঙ্গনে

যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতা বহিষ্কৃত

রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান

অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব

সংসদ চত্বর ধূমপানমুক্ত করার উদ্যোগকে পাবলিক হেলথ অ্যাডভোকেটসের স্বাগত

রাজউকের অভিযানে জিয়া স্মরণীতে দুই নির্মাণাধীন ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, মিটার জব্দ

ছাতারপুলে মেরুল ব্রিজ নির্মাণ ও সড়ক প্রশস্তকরণ কাজ পরিদর্শন করেছেন রাজউক চেয়ারম্যান

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির শীর্ষ নেতাদের শুভেচ্ছা বিনিময়

ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন আহ্বায়ক মিজানুর রহমান রাজ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমানের মাজারে ড্যাবের শ্রদ্ধা নিবেদন

শহীদ জিয়ার মাজারে ভ্যাবের শ্রদ্ধা নিবেদন

৭ নভেম্বরের বিপ্লব থেকে ’২৪-এর গণঅভ্যুত্থান: এক দীর্ঘ সংগ্রামের গল্প

ঐতিহাসিক জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে সাইফুল আলম নীরবের শ্রদ্ধা নিবেদন