ঢাকা রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

এইচএম সেলিম রান টেন কে ম্যারাথন ২০২৫ অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১-২-২০২৫ রাত ৮:২০

জাতির মাঝে ঐক্য চেতনা ও সকলের মাঝে বিদ্যমান তারুণ্য শক্তিকে জাগ্রত করতে পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘এইচএম সেলিম রান টেন কে ম্যারাথন ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি (শুক্রবার) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসে ‘ঐক্যের জন্য দৌড়াও’ ‘রান ফর ইউনিটি’ এই স্লোগানে রাজধানীর উত্তরাস্থ দিয়াবাড়িতে এই ম্যারাথন দৌড়ের আয়োজন করে পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশন। এদিন প্রভাত ফেরির পর ১২০০ দৌড়প্রেমী রাস্তায় নেমে জাতীয় ঐক্যের বার্তা ছড়িয়ে দেন। ভিন্নধর্মী এ আয়োজনে অংশগ্রহণকারীদের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের এক ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে পিনাকলের এ আয়োজন সর্বমহলে প্রশংসা কুড়িয়েছে। 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, “তারুণ্য শক্তিকে জাগাতে হলে তাদের অদম্য প্রাণশক্তিকে জাগাতে হবে। আমরা সকলের মধ্যকার বিদ্যমান সেই তারুণ্য শক্তিকে জাগাতে কাজ করে যাচ্ছি।’তিনি আরো বলেন, শরীরচর্চামূলক খেলাধুলায় উপকার আছে বলেই ইসলাম ধর্মও একে উৎসাহিত করে। অলস, অকর্মণ্য ব্যক্তিদের ইসলাম পছন্দ করে না। হাদিসে আছে, আল্লাহ পছন্দ করেন কর্মচঞ্চল, সজীব, প্রাণবন্ত ও বলিষ্ঠ মো’মেনকে।   

‘নানাভাবে দিকভ্রষ্ট হতাশাগ্রস্ত যুব সমাজকে সঠিক পথে নিয়ে আসতে খেলাধুলার বিকল্প নেই। তাই পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের সারাদেশব্যাপী এ ধরনের আয়োজন করে যাচ্ছে।” বক্তব্যে ম্যারাথনের ঐতিহাসিক প্রেক্ষাপট ও গুরুত্ব তুলে ধরেন হোসাইন মোহাম্মদ সেলিম।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইলদিরিম মিডিয়ার চেয়ারম্যান খাদিজা খাতুন, পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রিয়াল তালুকদার, মেকদাদ এন্ড মেহরাব এগ্রো লিমিটেড এর ডিরেক্টর নিজাম উদ্দিন, দৈনিক দেশেরপত্রের সম্পাদক রুফায়দাহ পন্নী, বাংলাদেশ সাংবাদিক জোটের সাধারণ সম্পাদক এসএম সামসুল হুদা, বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশ এর যুগ্ম সম্পাদক আলামিন সবুজ, বিশিষ্ট লেখক, প্রাবন্ধিক ও দার্শনিক রিয়াদুল হাসান প্রমুখ। 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আয়োজক কমিটির সভাপতি ডা. মাহবুব আলম মাহফুজ। সার্বিক সহযোগিতায় ছিলেন আয়োজক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এ, বি, শরীফ এবং তাহের হোসেন মারুফ। সঞ্চালনা করেন সাংবাদিক ও কলামিস্ট মোখলেছুর রহমান সুমন। 
প্রতিবছরের ন্যায় এবছরও পুরুষ, নারী ও ভেটেরান্স (পঞ্চাশোর্ধ্ব) তিন ক্যাটাগরিতে ম্যারাথনে অংশ নেয় দৌড় প্রেমীরা। অংশগ্রহণকারীদের মধ্যে পুরুষের সংখ্যা ছিল ৮০০ এবং নারীর সংখ্যা ছিল ৪০০। 
পুরুষ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হন বোরহান উদ্দিন। তিনি ৩৭ মিনিটে ১০ কিলোমিটার পথ অতিক্রম করেন। মাত্র ৩০ সেকেন্ড বেশি সময় নিয়ে সাড়ে ৩৭ মিনিটে রান ফিনিশ করে রানার আপ হন সাব্বির আহমেদ। ৩৮ মিনিটে ফিনিশ লাইন অতিক্রম কওে তৃতীয় হন গিয়াস উদ্দিন। 

৫৫ মিনিটে ফিনিশ লাইন অতিক্রম করে নারী ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হন তানজিনা আক্তার। রানার আপ হওয়া সুমাইয়া আক্তার ফিনিশিং লাইন টাচ করতে সময় নেন এক ঘণ্টা ৫ মিনিট। রানার আপ এর থেকে মাত্র ৩০ সেকেন্ড বেশি সময় খরচ করে এক ঘণ্টা সাড়ে ৫ মিনিট খরচ করে তৃতীয় হন সাবিহা আক্তার রিদনি। 
ভেটেরান্স (পঞ্চাশোর্ধ্ব) ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হন আব্দুস সালাম। তিনি ফিনিশ লাইন টাচ করতে সময় নেন ৪১ মিনিট। রানার আপ আবুল হোসেন ফিনিশ লাইন টাচ করতে সময় খরচ করেন ৫৬ মিনিট। ৫৯ মিনিট সময় খরচ করে তৃতীয় হন নুর হোসেন। 

তিন ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন্সদের ৫ হাজার, রানার আপদের ৩ হাজার ও তৃতীয় স্থান অধিকারীকে ২ হাজার টাকা করে পুরষ্কৃত করা হয়। এছাড়াও ফিনিশারদের প্রত্যেককে মেডেল প্রদান করা হয়। খেলোয়াড়দের হাতে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা। ইলদিরিম মিডিয়ার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল দৈনিক কালেরকণ্ঠ ও দেশেরপত্র। টাইটেল স্পন্সর ছিল কররানি ফুড এন্ড বেভারেজ, তারুণ্যের সভা, শাদিয়ানা, মেকদাদ এন্ড মেহরাব এগ্রো লিমিটেড, আপন ফাউন্ডেশন।

এমএসএম / এমএসএম

ঢাকা রেঞ্জের আন্তঃব্যাটালিয়ন ফুটবল, ভলিবল ও কাবাডি টুর্নামেন্ট অনুষ্ঠিত

সোসাইটি অব অটোল্যারিংগোলজি অ্যান্ড হেড-নেক সার্জারির নতুন কমিটি নির্বাচিত

কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের উদ্যোগে স্বেচ্ছাসেবক সম্মেলন অনুষ্ঠিত

সোসাইটি অব অটোল্যারিংগোলজি অ্যান্ড হেড-নেক সার্জারির নতুন কমিটি নির্বাচিত

অলি উল্লাহ ট্রাভেলস এন্ড ট্যুরসের উদ্যোগে হজ্জ প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাহিত্য চর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে দেশ সেবায় উদ্ভুদ্ধ করতে হবে

বাংলাদেশ কংগ্রেসের কাউন্সিলে রেজাউল সভাপতি ও ইয়ারুল সাধারণ সম্পাদক নির্বাচিত

রাজধানীর উত্তরায় বারে অভিযান, আটক ১৪০

শাহবাগে সাংবাদিকদের পিটুনি: দুঃখপ্রকাশ করলো ছাত্রদল

বৃহত্তর উত্তরা সর্বোচ্চ উলামা আইম্মা পরিষদের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

শহীদ মডেল স্কুল এন্ড কলেজ কামারপাড়া তুরাগের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রাজউকের মোবাইল কোর্ট অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকায় তিন ভবনে ব্যবস্থা, মিটার জব্দ

জন্মনিয়ন্ত্রণে ‘ভূতের বাতি’ সামগ্রীর তীব্র সংকটে সেবা ব্যাহত, বঞ্চিত কোটি কোটি দম্পতি