ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নাঙ্গলকোটে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ সম্পন্ন


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ৭-৯-২০২১ দুপুর ১:৪২

করোনা প্রতিরোধে সরকার ঘোষিত ইউনিয়নভিত্তিক ভ্যাকসিন কার্যক্রমে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ১৬ ইউনিয়নে করোনা প্রতিরোধে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সম্পন্ন হয়েছে। ১৬ ইউনিয়নের কোথাও কোনো সংকট দেখা দেয়নি। রায়কোট উত্তর ইউনিয়ন পরিষদে দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নিতে সকাল থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে আসেন জনসাধারণ। তাদের মাঝে সবাই ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ ভালোভাবে দিতে পেরেছেন।

ভ্যাকসিন দিতে আসা লোকজন জানান, প্রথম ডোজ দিতে যেমনটা হিমশিম খেতে হয়েছে, দ্বিতীয় ডোজ দিতে অতটা হিমশিম খেতে হয়নি। আমরা ভালোভাবে দ্বিতীয় ডোজ নিতে পেরেছি।

এ বিষয়ে রায়কোট উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার রফিকুল ইসলাম বলেন, প্রথমবার ভ্যাকসিন পেয়েছি এক হাজার। তাই একটু সংকট দেখা দিলেও দ্বিতীয় ডোজে কোনো সমস্যা হয়নি। এবারও এক হাজার ভ্যাকসিন পেয়েছি। সবাইকে ভালোভাবে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দিতে সক্ষম হয়েছি। কোনো সংকট দেখা দেয়নি। দুপুর ১২টার দিকে আমাদের ভ্যাকসিন দেয়া সম্পন্ন করেছি।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান