দুমকিতে বিপি'র ১৬৮ তম জন্মবার্ষিকী পালিত
বাংলাদেশ স্কাউটস্ দুমকি উপজেলা কর্তৃক আয়োজিত স্কাউটস্ এর প্রতিষ্ঠাতা "রবার্ট স্টিফেনসন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল" এর ১৬৮ তম জন্মদিন উপলক্ষে এক বনার্ঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (২২ফেব্রুয়ারি) সকাল ১০টায় দুমকি উপজেলা পরিষদ চত্বর থেকে এক বনার্ঢ্য র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভা উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা স্কাউটসের সাবেক সম্পাদক মোঃ মিজানুর রহমান । উপজেলা স্কাউটস্ এর সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলামের সঞ্চালনায় এসময় উপস্থিত উপস্থিত ছিলেন, উপজেলা স্কাউটের গ্রুপ কমিটির সহ-সভাপতি নুর মোহাম্মদ, মোসা: মাকসুদা আক্তার, সাবেক কমিশনার আ: খালেক হাওলাদার, সাবেক স্কাউট লিডার মোঃ আসলাম হাওলাদার, অর্থ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, স্কাউট লিডার মোঃ ফরহাদ হোসেন খান, কাব লিডার মোঃ শাকিবুর রহমান সজীব ও রোভার স্কাউটার রুবেল গাজী প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের কাব ও স্কাউট সদস্য উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তাগন বলেন, স্কাউটিং হল একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। নিজেকে আত্মমর্যাদায় বিশ্বাসী, আত্মনির্ভরশীল, পরোপকারী, মিতব্যয়ী, সমাজ উন্নয়নে অবদান রাখার জন্য সব বয়সের মানুষ স্কাউটিংয়ে অংশগ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ