ব্যতিক্রমী আয়োজনে একুশে ফেব্রুয়ারি উদযাপন
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে বাংলা অর্থসহ কুরআন পাঠ, রচনা প্রতিযোগিতা, প্রবীণ ও গুণীজন সম্মাননসহ ব্যতিক্রমী আয়োজন করেছে রাবেয়া আল নূর মসজিদ। বরিশালের হিজলা উপজেলার পশ্চিম কোড়ালিয়া গ্রামে প্রতিষ্ঠানটিতে (শুক্রবার ২১ ফেব্রুয়ারি) বাদ আসর শুরু হয় কার্যক্রম। রমজান মাসজুড়ে স্থানীয় মুসল্লিদের জন্য প্রতিদিন বাংলাঅর্থসহ সহীহভাবে পবিত্র কুরআন পড়ার ব্যবস্থা করা হবে। উল্লেখ্য, প্রতিষ্ঠানটি ধর্মীয় কার্যক্রমের পাশাপাশি মানকল্যাণে মসজিদের ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে কাজ করছে। এসময় উপস্থিত ছিলেন আলোরকথা সম্পাদক ও সাংবাদিক মিজানুর রহমান খবিরের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন মানবাধকার কর্মী মাহবুবুল হক সুমন তালুকদার।
আরো উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনিসুর রহমান, বাংলাদেশ এবতেদায়ী মাদ্রাসা পরিচালনা কমিটির বরিশাল জেলা সভাপতি ও সমাজসেবক হাবিব প্যাদা, স্থানীয় শিক্ষকসহ মসজিদ কমিটির সদস্যরাও সহ প্রমূখ।
ভাষা শহীদদের স্মরণে আলোচনায় বক্তারা বলেন, ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি মায়ের ভাষার জন্য রক্তদানের ইতিহাস সারাবিশ্বে বিরল ঘটনা। বাঙালির অস্তিত্ব রক্ষায় এ লড়াই পরবর্তীতে জাতিকে আরও ঐক্যবদ্ধ হতে সহায়তা করে। মহান এ ইতিহাস ও অবদানের প্রতি স্বীকৃতি ও সম্মানস্বরূপ সারাবিশ্বে পালন করা হয়ে থাকে দিবসটি। অর্জিত এ সম্মানকে জাতির জন্য আরও অর্থবহ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তারা। এর আগে দিনব্যাপী আয়োজনে রচনা প্রতিযোগিতা, কেরাত ও কুরআন তেলাওয়াতে অংশগ্রহণকারীদের পুরস্কৃত করা হয়। এসএসসি পরীক্ষার্থীসহ কয়েকজন শিক্ষার্থীকে উপহার দেন শিল্পপতি নাজমুল কবির আজম। ভবিষ্যতে দুস্থদের বিনাসুদে ঋণ ও মুসল্লিদের কর্মসংস্থানের ব্যবস্থা করার কথাও জানান তিনি। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আনিসুর রহমান বলেন, ধর্মীয় কাজের পাশাপাশি স্বাস্থ্যসেবা, হালাল কর্মসংস্থান তৈরি ও সামাজিক সম্প্রীতি তৈরিতে মসজিদভিত্তিক জনহিতকর কাজের পরিধি বাড়াতে হবে।
অনুষ্ঠানে ইসলামী আলোচকরা--প্রতিটি মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে প্রাথমিক স্বাস্থ্যসেবা ও সচেতনতা তৈরিতে পরিচালনা কমিটি ও ইমামদের ভূমিকা রাখার আহ্বান জানান। রাবেয়া আল নূর মসজিদের পরিচালনায় হিজলা, মেহেন্দিগঞ্জ ও মুলাদীসহ আশপাশের প্রত্যন্ত এলাকার রোগী পরিবহনে অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করার ঘোষণা দেয় আয়োজন কর্তৃপক্ষ।
এমএসএম / এমএসএম
ঢাকা রেঞ্জের আন্তঃব্যাটালিয়ন ফুটবল, ভলিবল ও কাবাডি টুর্নামেন্ট অনুষ্ঠিত
সোসাইটি অব অটোল্যারিংগোলজি অ্যান্ড হেড-নেক সার্জারির নতুন কমিটি নির্বাচিত
কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের উদ্যোগে স্বেচ্ছাসেবক সম্মেলন অনুষ্ঠিত
সোসাইটি অব অটোল্যারিংগোলজি অ্যান্ড হেড-নেক সার্জারির নতুন কমিটি নির্বাচিত
অলি উল্লাহ ট্রাভেলস এন্ড ট্যুরসের উদ্যোগে হজ্জ প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
সাহিত্য চর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে দেশ সেবায় উদ্ভুদ্ধ করতে হবে
বাংলাদেশ কংগ্রেসের কাউন্সিলে রেজাউল সভাপতি ও ইয়ারুল সাধারণ সম্পাদক নির্বাচিত
রাজধানীর উত্তরায় বারে অভিযান, আটক ১৪০
শাহবাগে সাংবাদিকদের পিটুনি: দুঃখপ্রকাশ করলো ছাত্রদল
বৃহত্তর উত্তরা সর্বোচ্চ উলামা আইম্মা পরিষদের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত
শহীদ মডেল স্কুল এন্ড কলেজ কামারপাড়া তুরাগের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
রাজউকের মোবাইল কোর্ট অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকায় তিন ভবনে ব্যবস্থা, মিটার জব্দ