ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

ছাত্রলীগ সিন্ডিকেটের দখলে গুলশান-বনানীর স্পা ও বারের নিয়ন্ত্রণ!


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-২-২০২৫ দুপুর ৩:১৪

রাজধানীর অভিজাত এলাকা গুলশান বনানী ডিপ্লোমেটিক জোনে গড়ে উঠেছে অসংখ্য স্পা, বার বা লাউঞ্জ এর মত প্রতিষ্ঠান। গুটিকয়েক স্পা বা পার্লার সরকারের নিয়মনীতি মেনে চললেও তার উল্টো চিত্রই দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন ধরনের ইঙ্গিতমূলক চটকদার বিজ্ঞাপন দিয়ে ক্লায়েন্ট ডেকে যুবক, যুবতীদের দিয়ে স্পা করানোর অভিযোগও উঠেছে।

দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা গেছে, সিটি কর্পোরেশন থেকে শুধু রেস্টুরেন্টের লাইসেন্স নিয়ে গুলশান বনানীতে গড়ে উঠেছে বেশ কিছু সীসা লাউঞ্জ। যেখানে রাত বাড়ার সঙ্গে সঙ্গে সুন্দরী রমণীদের মেলায় পরিণত হওয়ার অভিযোগ উঠেছে। লাইসেন্স অনুযায়ী রেস্টুরেন্টের ব্যবসা পরিচালিত হলেও রাত বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে চলছে সিসা, মাদক ও নারীর ব্যবসা। যা সম্পূর্ণ অবৈধ এবং অনৈতিক!

সূত্র বলছে, গুলশান বনানীর এই অন্ধকার জগত পুরোপুরি নিয়ন্ত্রণ করছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিছু নেতা কর্মী! ফ্যাসিবাদি সরকারের সময় থেকে ছাত্রলীগের পরিচয়ে আধিপত্য বজায় রেখেছেন এসব সিন্ডিকেট।

খোঁজ নিয়ে জানা যায়, গুলশান শাখা ছাত্রলীগের সাবেক নেতা এনায়েতে গুলশান দুইয়ে একটি স্পার মালিক! যা পরিচালনা করছেন একজন তরুণী। ইতিপূর্বে এনায়েতের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

জানা যায়, ফ্যাসিবাদি সরকারের সময় থেকে ছাত্রলীগের বিভিন্ন গ্রুপের নেতাকর্মীরা আলাদা আলাদা নামে প্রত্যেকটি স্পা, লাউন্স এবং বার থেকে মাসোয়ারা বা চাঁদা নিয়ে থাকেন!বিনিময়ে এই অন্ধকার জগত যেন নির্ভয়ে গুলশান বনানীতে দাপটের সাথে ব্যবসা পরিচালনা করতে পারে তার গ্যারান্টিও দিয়ে থাকেন!

এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুর রহমান গণমাধ্যমকে বলেন, “চাঁদাবাজদের বিরুদ্ধে আমরা সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইন সঙ্গত ব্যবস্থা গ্রহণ করবো। আর যে সমস্ত স্পা, বার বা লাউঞ্জ সরকারের নিয়ম নীতির তোয়াআক্কা না করে ব্যবসা পরিচালনা করছে তাদের বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। যদি কোন স্পা,বার বা লাউঞ্জের ব্যাপারে কোন অভিযোগ পাই সে ক্ষেত্রেও আমরা খুব দ্রুততম সময়ে অভিযান পরিচালনা করে থাকি।”

এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের গুলশান-বনানী এলাকার দায়িত্বপ্রাপ্ত একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, “আমরা এ সমস্ত অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছি। বেশ কিছু প্রতিষ্ঠান সিলগালা করে দিয়েছি। আরও যেগুলোর ব্যাপারে অভিযোগ আছে আমরা সেগুলো সিলগালা করে দেব।”

তবে এই বিষয়ে অভিযোগ কারীদের নাম্বারে একাধীকবার ফোন করলে ও তারা ফোন রিসিভ করেনি। এক্ষেত্রে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এমএসএম / এমএসএম

বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ উদযাপন মোহাম্মদপুর মহিলা কলেজ প্রাঙ্গনে

যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতা বহিষ্কৃত

রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান

অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব

সংসদ চত্বর ধূমপানমুক্ত করার উদ্যোগকে পাবলিক হেলথ অ্যাডভোকেটসের স্বাগত

রাজউকের অভিযানে জিয়া স্মরণীতে দুই নির্মাণাধীন ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, মিটার জব্দ

ছাতারপুলে মেরুল ব্রিজ নির্মাণ ও সড়ক প্রশস্তকরণ কাজ পরিদর্শন করেছেন রাজউক চেয়ারম্যান

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির শীর্ষ নেতাদের শুভেচ্ছা বিনিময়

ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন আহ্বায়ক মিজানুর রহমান রাজ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমানের মাজারে ড্যাবের শ্রদ্ধা নিবেদন

শহীদ জিয়ার মাজারে ভ্যাবের শ্রদ্ধা নিবেদন

৭ নভেম্বরের বিপ্লব থেকে ’২৪-এর গণঅভ্যুত্থান: এক দীর্ঘ সংগ্রামের গল্প

ঐতিহাসিক জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে সাইফুল আলম নীরবের শ্রদ্ধা নিবেদন