ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

কলাপাড়ায় স্বাস্থ্য প্রশাসকের অপসারণের দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল


হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া photo হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া
প্রকাশিত: ২২-২-২০২৫ দুপুর ৪:৫৮

পটুয়াখালীর কলাপাড়াায় স্বাস্থ্য প্রশাসক ডা.  লেলিনের অপসারণের দাবিতে মানববন্ধন, প্রতিবাদ  সমাবেশ ও বিক্ষোভ  মিছিল  অনুষ্ঠিত হয়েছে। শনিবার  দুপুর ১২টায় হাসপাতাল কমপ্লেক্সের সামনের সড়কে ছাত্র জনতার আয়োজনে এ মানববন্ধন করা হয়।

এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক  এডভোকেট খন্দকার নাসির উদ্দিন, ছাত্রনেতা মাহবুবুল আলম নাইম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোল বরিশাল মহানগর সিনিয়র যুগ্ন সদস্য সচিব এইচ এম মোস্তাফিজুর রহমান রাফি, ভূক্তভোগী খোকন হাওলাদার।

বক্তারা বলেন, ১৪ বছর ধরে কলাপাড়া হাসপাতালে চাকরি করা চিকিৎসক ডা.  জে এইচ খান লেলিন হাসপাতালটিকে তার নিজস্ব ব্যবসা কেন্দ্রে পরিনত করেছেন। একাধিক ল্যাব করেছেন। ব্যক্তিগত হাসপাতাল করেছেন। তার নেতৃত্বে মারামারিতে জখম হওয়া একই রোগীকে দুই ধরনের সনদ দেওয়া হয়। এ নিয়ে একাধিক মামলা হয়েছে। তার ভুল চিকিৎসায় বেশ কয়েকজন রোগী প্রান হারিয়েছে। আংগহানিসহ শারীরক যন্ত্রনা পোহাতে হচ্ছে অনেক রোগীকে। নানাভাবে বিতর্কিত এই চিকিৎসককে পদোন্নতি দিয়ে একই হাসপাতালে উপজেলা স্বাস্থ্য প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কলাপাড়া প্রেসক্লাবের সামনে এসে প্রতিবার সমাবেশ অনুষ্ঠিত হয়।

এবিষয়ে ডা. জে এইচ খান  লেলিনের সাথে কথা  বলার জন্য একাধিকবার মুঠোফোনে কল করলেও রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

এমএসএম / এমএসএম

ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭

বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার

ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা

শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন

ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

‎লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা

বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা

জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান

রায়গঞ্জে র‍্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী

বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা

‎সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’