ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

আমি আপনাদের একজন হতে চাই- বাবুল


সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি photo সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২২-২-২০২৫ রাত ৮:২০

কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, আমি দূর থেকে আসি নাই। এই জেলার সন্তান আমি। সদরপুরের সাথে আমার হৃদয়ের সম্পর্ক। কৃষ্ণপুরের পাশের ইউনিয়নে আমার বাড়ি। আমি আপনাদের সন্তান। আমার নেতা তারেক রহমানের নির্দেশে আপনাদের কাছে এসেছি। আমি আপনাদের একজন হতে চাই।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরের সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের জয়বাংলা মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল ইউনিয়ন শাখার আয়োজনে কৃষক সমাবেশে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি রাজনীতি করি ৩৮ বছর, আমার এই রাজনৈতিক জীবনে অনেক চড়াই উৎরাই পেরিয়ে একদম সাধারণ গৃহস্থ পরিবার থেকে এসেছি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনে আগামী নির্বাচনের জন্য মনোনয়ন নিশ্চিত করেছেন। আমি আপনাদের ভালোবাসা নিয়েই অনেক দূর এগিয়ে যেতে চাই। আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আপনাদের পাশে থাকবো।
সদরপুর উপজেলা কৃষক দলের সভাপতি ফজলুর রহমান বাবুলের সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা দল কেন্দ্রীয় সংসদের যুগ্ন সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, ভাঙ্গা উপজেলা বিএনপি'র সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম। এসময় আরো উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপি'র সভাপতি, কাজী বদরুজ্জামান (বদু) সাধারণ সম্পাদক, তরিকুল ইসলাম কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন